বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

শহিদ আফ্রিদির সাজানো পাকিস্তান একাদশে নেই শাহিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

শহিদ আফ্রিদির সাজানো পাকিস্তান একাদশে নেই শাহিন

চলমান আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর সুপার এইট পর্বে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে পাকিস্তান। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় ম্যান ইন গ্রিনদের জন্য আজকের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। ইংলিশদের বিপক্ষে এ লড়াইয়ের আগে পাকিস্তানের একাদশ সাজিয়েছেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি যেখানে নিজের জামাতা শাহিন আফ্রিদিকে রাখেননি তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে আফ্রিদি দলের প্রতি আস্থা প্রকাশ করেন এবং গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য নিজের পছন্দের একাদশ তুলে ধরেন। তিনি লেখেন, “আজকের দিনটি এক হয়ে লড়াই করার। ইংল্যান্ডের বিপক্ষে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। সাফল্য আসবে বিশ্বাস ও শতভাগ অঙ্গীকার থেকে। ছেলেদের জন্য শুভকামনা, দেশকে গর্বিত করো।”


বিজ্ঞাপন


এরপর তিনি নিজের কল্পিত একাদশ জানান। এই একাদশে বাবর আজম জায়গা পেলেও নেই শাহিন আফ্রিদি। আফ্রিদির একাদশে আছেন বাবর আজম, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আঘা, ফখর জামান, উসমান খান, ফাহিম আশরাফ, নাসিম শাহ, আবরার আহমেদ, মির্জা সালমান ও উসমান তারিক।

Screenshot_2026-02-24_165143

ইতিহাস বলছে, টি–টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ড ও পাকিস্তান এখন পর্যন্ত ৩১ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে ২১ ম্যাচে, পাকিস্তান জিতেছে ৯টিতে। একটি ম্যাচে ফল হয়নি। টি–টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দুই দল তিনবার মুখোমুখি হয়েছে এবং তিনবারই জিতেছে ইংল্যান্ড। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে জয় পায়নি পাকিস্তান।

এদিকে, সুপার এইটে পাকিস্তানের আগের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। গত শনিবার আর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ভেস্তে যায়। পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরপরই নামে বৃষ্টি। টানা আড়াই ঘণ্টার বেশি সময় ধরে বৃষ্টি চলায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা। ফলে দুই দলই একটি করে পয়েন্ট পায়।


বিজ্ঞাপন


ইংল্যান্ডের বিপক্ষে শহীদ আফ্রিদির প্রস্তাবিত একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলী আগা (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, উসমান খান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, নাসিম শাহ, আবরার আহমেদ, সালমান মির্জা ও উসমান তারিক।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর