শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিসিবিতে নতুন দায়িত্বে আসিফ আকবর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

বিসিবিতে নতুন দায়িত্বে আসিফ আকবর

বিসিবির বর্তমান বোর্ডের পরিচিত মুখ আসিফ আকবর। প্রায়ই নানা মন্তব্যের কারণে আলোচনায় থাকতে দেখা যায় এই পরিচালককে। এবার তাঁর কাঁধে চাপল নতুন দায়িত্ব। বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আসিফ। 

গত রবিবার বিসিবির পরিচালকরা অনলাইন বৈঠকে বসেছিল। সেখানেই আসিফকে এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে থাকা ইশতিয়াক সাদেক বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করায় দায়িত্ব পান আসিফ। বিসিবির একটি সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


সবশেষ বিসিবি নির্বাচনে ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলরশিপ নিয়ে পরিচালক নির্বাচিত হয়েছিলেন ইশতিয়াক সাদেক। তবে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই তাকে নিয়ে নানা গুঞ্জন চাউর হতে থাকে। পরে হঠাৎ করে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ান তিনি। যা তিনি সময়ের অভাবে দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারার কারণে জানিয়েছেন। তবে তার পদত্যাগপত্র এখনও বিসিবি গ্রহণ করেনি।

এদিকে বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ার পর বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্বে ছিলেন তিনি। এবার তিনি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর