বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঘরের মাঠে সেমিফাইনাল খেলতে শ্রীলঙ্কার যেসব সমীকরণ মিলতে হবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম

শেয়ার করুন:

ঘরের মাঠে সেমিফাইনাল খেলতে শ্রীলঙ্কার যেসব সমীকরণ মিলতে হবে

শ্রীলঙ্কা যদি ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারে, তাহলে তারা শেষ চারের ম্যাচটি ঘরের মাঠেই খেলতে পারবে। তবে তা নির্ভর করবে লঙ্কানদের প্রতিপক্ষ কে হচ্ছে এবং অন্য কোন দলগুলো শেষ চারে জায়গা পাচ্ছে তার ওপর।

সুপার এইটের লাইনআপ চূড়ান্ত হওয়ার পর সব অংশীজনকে দেওয়া এক বার্তায় আইসিসি সেমিফাইনালের ভেন্যু সংক্রান্ত বিষয়টি পরিষ্কার করেছে। সেই বার্তা অনুযায়ী, সেমিফাইনাল–১ হবে ‘ফ্লোটিং’ বা পরিবর্তনশীল আয়োজন অর্থাৎ ম্যাচটি কলম্বো বা কলকাতা- দুই ভেন্যুর যেকোনো একটিতে হতে পারে। আইসিসির ব্যাখ্যা অনুযায়ী, পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে, তাহলে তারা ৪ মার্চ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সেমিফাইনাল–১ খেলবে।


বিজ্ঞাপন


পাকিস্তান যদি সেমিফাইনালে না ওঠে, কিন্তু শ্রীলঙ্কা ওঠে এবং তাদের প্রতিপক্ষ ভারত না হয়, তাহলে শ্রীলঙ্কাও সেমিফাইনাল–১ খেলবে কলম্বোতেই। তবে পাকিস্তান ও শ্রীলঙ্কা- দুই দলই যদি সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়, তাহলে সেমিফাইনাল–১ হবে কলকাতায় এবং সেমিফাইনাল–২ হবে মুম্বাইয়ে।

ভারত সেমিফাইনালে উঠলে সাধারণত তারা মুম্বাইতেই খেলবে, প্রতিপক্ষ যেই হোক না কেন। তবে প্রতিপক্ষ যদি পাকিস্তান হয়, সে ক্ষেত্রে ম্যাচটি হবে কলম্বোয়। আর যদি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা- এই তিন দলের কেউই সেমিফাইনালে উঠতে না পারে, তাহলে সুপার এইটের গ্রুপ–১ এ শীর্ষে থাকা দল কলকাতায় খেলবে গ্রুপ–২ এর রানার্সআপের বিপক্ষে। আর গ্রুপ–২ এর চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ–১ এর রানার্সআপের সঙ্গে মুম্বাইয়ে।

উল্লেখ্য, সুপার এইটের গ্রুপ–২ এ রয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। ফলে এ দুই দলের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ সিদ্ধান্তকে সূচিতে পরিবর্তন বা অন্তত স্পষ্টীকরণ হিসেবে দেখা হচ্ছে। গত নভেম্বরে ঘোষিত সূচিতে বলা হয়েছিল, পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে উঠলে তারা শ্রীলঙ্কাতেই খেলবে। তবে শ্রীলঙ্কা নকআউটে উঠলে ভেন্যু কী হবে, সে বিষয়ে তখন স্পষ্ট কিছু উল্লেখ ছিল না।

সেই ঘোষণায় আরও বলা হয়েছিল, পাকিস্তান সেমিফাইনালে উঠলে কলকাতার পরিবর্তে সেমিফাইনাল–১ হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। পাকিস্তান ফাইনালে উঠলে আহমেদাবাদের বদলে ফাইনালও হবে কলম্বোয়। আর ভারত–পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হলে ম্যাচটি হবে কলম্বোয়। অন্যদিকে ভারত যদি পাকিস্তান ছাড়া অন্য কোনো দলের বিপক্ষে সেমিফাইনাল খেলে, তাহলে সেই ম্যাচের ভেন্যু হবে মুম্বাই।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর