বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ক্যারিবীয়দের বড় জয়ে জটিল হলো ভারতের সেমিতে খেলার সমীকরণ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১২ পিএম

শেয়ার করুন:

ক্যারিবীয়দের বড় জয়ে জটিল হল ভারতের সেমিতে খেলার সমীকরণ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে চার ম্যাচ জিতেই সুপার এইটে জাইয়গা করে নেয় ভারত। তবে সেরা আটে নিজেদের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খায় বর্তমান চ্যাম্পিয়নরা।  দক্ষিণ আফ্রিকার কাছে বড় পরাজয়ে সূর্যকুমার যাদবদের সেমিফাইনালে খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে এসেছে। প্রোটিয়াদের কাছে সেই হারের পর গতকাল ফের ধাক্কা খেয়েছে ভারত। এবার ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। 

গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েলের ঝোড়ো ব্যাটিংয়ে ২৫৪ রানের বিশাল সংগ্রহ গড়ে ক্যারিবীয়রা। জবাবে ব্যাট করতে নেমে সিকান্দার রাজার দল নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অল আউট হয় ১৪৭ রানে। একশ রানের বেশি ব্যবধানে জয় পাওয়ায় ক্যারিবীয়দের নেট রান রেট বেশ বড় লাফই দিয়েছে। যা ভারতের সেমিতে ওঠার পথ আরও কঠিন করে দিয়েছে। 


বিজ্ঞাপন


বুধবার চেন্নাইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। একই দিনে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই ম্যাচের ফল ভারতের সমীকরণে বড় প্রভাব ফেলবে।

ভারত যদি জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ- দুই দলকেই হারাতে পারে, তাহলে তাদের পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা যদি নিজেদের তিন ম্যাচই জেতে, তাহলে ভারত ও দক্ষিণ আফ্রিকা সরাসরি সেমিফাইনালে উঠবে। কিন্তু দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে, তাহলে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ- তিন দলের পয়েন্টই হবে ৪। তখন নেট রান রেট (এনআরআর) নির্ধারণ করবে কারা যাবে শেষ চারে।

আর দক্ষিণ আফ্রিকা যদি টানা দুই ম্যাচ হেরে বসে, তাহলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের পথ খুলে যাবে। এই পরিস্থিতিতে সমীকরণ আরও জটিল। ভারতের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়টা প্রায় বাধ্যতামূলক।

ভারত যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জিম্বাবুয়ের কাছে হারে এবং দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচই জেতে, তাহলে তিন দল - ভারত, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ- ২ পয়েন্ট করে পাবে। তখন আবারও ভরসা এনআরআর। তবে দক্ষিণ আফ্রিকা যদি নিজেদের দুই ম্যাচেই হারে, সেক্ষেত্রে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যাবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর