বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ভিনিসিয়ুসকে ‘বানর’ বলায় নিষিদ্ধ আর্জেন্টাইন ফরোয়ার্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ এএম

শেয়ার করুন:

ভিনিসিয়ুসকে ‘বানর’ বলায় নিষিদ্ধ আর্জেন্টাইন ফরোয়ার্ড

উয়েফা সাময়িকভাবে জিয়ানলুকা প্রেস্তিয়ানিকে এক ম্যাচের জন্য বরখাস্ত করেছে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বেনফিকার বিপক্ষে দ্বিতীয় লেগের আগে এমন সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। প্রথম লেগে তিনি ভিনিসিয়ুস জুনিয়রকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করেন, এমন অভিযোগের শাস্তি হিসেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

গত সপ্তাহে রিয়ালের ১-০ জয়ের ম্যাচে গোল করার পর ভিনিসিউস কর্নার ফ্ল্যাগের কাছে উদযাপন করেন। এরপর প্রেস্টিয়ান্নির বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ ওঠে। রিয়ালের আরেক তারকা কিলিয়ান এমবাপে জানান, তিনিও আপত্তিকর মন্তব্য শুনেছেন। তবে সূত্রের বরাতে জানা গেছে, প্রেস্টিয়ান্নি উয়েফাকে স্বীকার করেছেন যে তিনি বর্ণবাদী নয়, বরং “অ্যান্টি-গে” স্লার ব্যবহার করেছিলেন। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এসেছে, সেই মূহুর্তে প্রেস্টিয়ান্নি মুখ ঢেকে ভিনিকে ‘বানর’ বলে অভিহিত করেছেন। 


বিজ্ঞাপন


উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে নিয়ন্ত্রণ, নৈতিকতা ও শৃঙ্খলা সংস্থা প্রেস্টিয়ান্নিকে এক ম্যাচের জন্য সাময়িক বরখাস্ত করেছে। এটি উয়েফার শৃঙ্খলাবিধির ১৪ নম্বর অনুচ্ছেদ (বৈষম্যমূলক আচরণ) লঙ্ঘনের অভিযোগে “প্রাইমা ফেসি” ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত। তদন্ত শেষে চূড়ান্ত রায়ে দোষী সাব্যস্ত হলে তিনি সর্বোচ্চ ১০ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন।

“প্রাইমা ফেসি” অর্থ হলো প্রাথমিকভাবে এমন পর্যাপ্ত প্রমাণ রয়েছে, যা অভিযোগটিকে সত্য বলে ধরে নেওয়ার ভিত্তি তৈরি করে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

এদিকে বেনফিকা এক বিবৃতিতে জানিয়েছে, তদন্ত চলাকালীন খেলোয়াড়কে হারানোয় তারা হতাশ এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। তবে সময়সীমার কারণে দ্বিতীয় লেগে এর বাস্তব প্রভাব পড়ার সম্ভাবনা কম। ক্লাবটি বর্ণবাদ ও সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং তাদের ঐতিহাসিক মূল্যবোধের কথা উল্লেখ করেছে, যেখানে কিংবদন্তি ইউসেবিওর নামও তুলে ধরা হয়। তদন্ত চলমান থাকায় উয়েফা জানিয়েছে, পরবর্তী সময়ে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর