শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

বিশ্বকাপের পর দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপের পর দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আফগানিস্তান। আইসিসির মেগা টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া আফগানরা আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে। সিরিজে থাকবে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ।

রঙিন পোশাকের ক্রিকেটে দুই দলের সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৩ মার্চ। বাকি দুইটি ম্যাচ হবে ১৫ ও ১৭ মার্চ। 


বিজ্ঞাপন


সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াই শেষে দুই দল মুখোমুখি হবে একদিনের ক্রিকেটে। দুবাইয়ে অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচগুলো। প্রথম ম্যাচ হবে ২০ মার্চ। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৫ মার্চ। 

২০২৪ সালের পর এটিই হতে চলেছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের প্রথম কোনো দ্বিপাক্ষিক সফর। যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির কারণে আফগানিস্তান এখনও নিজেদের দেশে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারেনি। তাই তাদের “হোম সিরিজ” সাধারণত ভারত বা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। দলটি এখনও নতুন প্রধান কোচ নিয়োগ দেয়নি। সাবেক কোচ জোনাথন ট্রটের মেয়াদ বিশ্বকাপ শেষে শেষ হয়েছে। এদিকে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। যদিও সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে দলটি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর