বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বিশ্বাস করুন- রোজা শক্তি কমায় না, বরং বাড়ায়— সিকান্দার রাজা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

বিশ্বাস করুন- রোজা শক্তি কমায় না, বরং বাড়ায়— সিকান্দার রাজা

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষে এখন চলছে সুপার এইটের খেলা। আইসিসির এ মেগা টুর্নামেন্টে জায়ান্ট কিলারে পরিণত হয়েছে জিম্বাবুয়ে। শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে আসর ছাড়া করার পাশাপাশি হারিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকেও। গ্রুপের শীর্ষে থেকে সুপার এইটে যাওয়া সিকান্দার রাজার দল আজ মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এ ম্যাচের আগেই এক সাক্ষাৎকারে রোজা রাখা এবং মাঠের খেলায় মনোযোগী হওয়া নিয়ে কথা বলেছেন জিম্বাবুয়ের অধিনায়ক।

শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ বলে ৪৫ রানের ম্যাচজয়ী ইনিংস জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। কলম্বোর গাদাগাদি দর্শকে ভরা প্রেমাদাসা স্টেডিয়ামে তার সেই ইনিংস জিম্বাবুয়েকে বড় জয় এনে দেয়। এবারের বিশ্বকাপ জিম্বাবুয়ের জন্য বিশেষ- ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা না পেলেও এবার তারা সুপার এইটে উঠেছে।


বিজ্ঞাপন


দলকে যখন এমন সাফল্যের পথে নেতৃত্ব দিচ্ছেন তখন আবার ধর্মীয় অনুশাসনও মেনে চলছেন রাজা। বিশ্বকাপের মাঝেও রোজা রাখছেন তিনি। রোজায় কেমন চলছে তাঁর নিত্যদিনের কাজ, এমন এক প্রশ্নের জবাবে রাজা বলেন, ২০ ফেব্রুয়ারি তিনি সেহরির সময় পর্যন্ত জেগে ছিলেন। তিনি বলেন, “ভাবছিলাম, যদি রাত এক-দুইটার দিকে ঘুমাই, তাহলে কি ৪:৩০-এ উঠতে পারব? তাই সেহরি পর্যন্ত জেগেই ছিলাম। তারপর দুধ, খেজুর, মধু, কিছু হালকা খাবার ও ফল খেয়েছি।”

রোজা রেখে এমন ইনিংস খেলার শক্তি কোথা থেকে আসে, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, রোজাই তাকে শক্তি দেয়। তিনি বলেন, “হ্যাঁ, মাঝে মাঝে কঠিন লাগে, কিন্তু বিশ্বাস করুন- রোজা শক্তি কমায় না, বরং বাড়ায়।”

জিম্বাবুয়ের কাছে হেরে এবারের আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় অস্ট্রেলিয়া। অনেক ধারাভাষ্যকারই অবশ্য এ বিষয়টি মেনে নিতে পারছেন না। জিম্বাবুয়ে সুপার এইট খেলছে আর অস্ট্রেলিয়া বিদায় নিয়েছে- এ বিষয়ে অবাক হয়েছেন অনেকেই। তাদের ব্যাপারে রজা বলেন, অনেকে জানেই না যে জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড টেস্ট খেলুড়ে দেশ। “অ্যাসোসিয়েট দল” বলে মন্তব্য করা মানে হলো ঠিকমতো তথ্য না জেনে কথা বলা।

তার মতে, বিশ্বকাপে আসা প্রতিটি দলই সমান সুযোগ নিয়ে মাঠে নামে। তিনি বলেন, “গ্রুপ পর্বে প্রায় সবারই সুযোগ থাকে। আমি স্কটল্যান্ডের ক্রিকেট অনেক দেখেছি- তাদেরও ভালো সম্ভাবনা ছিল। শেষ পর্যন্ত এটা তো একাদশ বনাম একাদশ, তাই না?”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর