রোববার, ১৫ মার্চ, ২০২৬, ঢাকা

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ দক্ষিণ আফ্রিকার

বাংলাদেশ ক্রিকেট দল চলতি বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকা সফর করবে। নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এই সফরে প্রোটিয়াদের বিপক্ষে পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলবে টাইগাররা। সফরে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে।

দক্ষিণ আফ্রিকার এবারের ঘরোয়া মরশুম শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং তিনটি টেস্ট সিরিজ দিয়ে। এরপর বাংলাদেশের সফর শুরু হবে।


বিজ্ঞাপন


বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এ সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে। দুই টেস্টের সিরিজের পর দুই দল মুখোমুখি হবে রঙিন পোশাকের ক্রিকেটে। প্রথমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা – সম্পূর্ণ সিরিজের সূচি:

টেস্ট সিরিজ:

১ম টেস্ট: ১৫–১৯ নভেম্বর, জোহানেসবার্গ


বিজ্ঞাপন


২য় টেস্ট: ২৩–২৭ নভেম্বর, সেঞ্চুরিয়ন

ওয়ানডে সিরিজ:

১ম ওয়ানডে: ১ ডিসেম্বর, ইস্ট লন্ডন

২য় ওয়ানডে: ৪ ডিসেম্বর, কুয়েবেরহা 

৩য় ওয়ানডে: ৭ ডিসেম্বর, কেপটাউন

টি-টোয়েন্টি সিরিজ:

১ম টি-টোয়েন্টি: ১০ ডিসেম্বর, কিমবারলি

২য় টি-টোয়েন্টি: ১২ ডিসেম্বর, বেনোনি

৩য় টি-টোয়েন্টি: ১৩ ডিসেম্বর, সেন্টুরিয়ন

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর