টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের কাছে ৬১ রানে হারের পর পাকিস্তান দলের সমালোচনা শুরু হয়েছে। সাবেক ক্রিকেটাররা, যেমন শাহিদ আফ্রিদি ও মোহাম্মদ ইউসুফ, বর্তমান খেলোয়াড়দের। বিশেষ করে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খানকে বেঞ্চে বসানোর দাবি তুলেছেন।
কিন্তু পরের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে শাদাব খান দারুণ পারফর্ম করেন। অপরাজিত ৩৫ রান করেন এবং ৩ উইকেট নেন। ম্যাচের পর প্রেস কনফারেন্সে এক সাংবাদিক সাবেকদের সমালোচনা নিয়ে জিজ্ঞাসা করলে শাদাব কড়া জবাব দেন। তিনি বলেন, সাবেক লেজেন্ডরা কখনো বিশ্বকাপে ভারতকে হারাতে পারেননি, কিন্তু তারা ২০২১ সালে তা করেছেন।
বিজ্ঞাপন
এই কথা অনেকের পছন্দ হয়নি। এমনকি শাদাবের শ্বশুর সাকলাইন মুস্তাকও অসন্তুষ্ট। এবার সর্বশেষ আহমেদ শেহজাদ জিও নিউজের লাইভ ডিবেটে শাদাবের উপর তীব্র আক্রমণ করলেন।শেহজাদ বলেন, “একে তো তুমি চোরাই পথে দলে এসেছো। না তুমি পারফর্মার, না ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলো। কোনো পারফরম্যান্স না করেও সমর্থন পেয়ে যাচ্ছো। এমনকি চোট পেলেও পুনর্বাসন করো না। তারা কেন্দ্রীয় চুক্তি থেকে হাসান আলিকে বাদ দিল, কিন্তু তোমাকে নয়। এটা যদি পক্ষপাতিত্ব না হয়, তাহলে জানি না পক্ষপাতিত্ব কী।”
তিনি আরও বলেন, শাদাব আফ্রিদি ও ইউসুফের মতো লেজেন্ডদের সমালোচনা করে একদম লাইন অফ লিমিট অতিক্রম করেছেন। “৯০-এর দশকের টিম ভারতের কাছে বিশ্বকাপে হারলেও তারা অনেক সুপিরিয়র ছিল। তারা ভারতকে ডমিনেট করত। শুধু দুইজন সাবেক সমালোচনা করলেই আপনি সিনিয়রদের সম্মান ভুলে গেলেন? সিনিয়রদের সম্মান করতে শিখুন।”
একই সুরে সাবেক পেসার মোহাম্মদ আমিরও বলেছেন, “ট্যুরে থাকলে সমালোচনা হবেই। তাই এমন কথা বলার কোনো অধিকার নেই। আমরাও সমালোচনা পেতাম, কিন্তু পারফর্ম করে সমালোচকদের মুখ বন্ধ করতাম। পারফর্ম না করলে চুপ থাকা উচিত।”
পাকিস্তান দল ভারতের কাছে হারলেও নামিবিয়াকে হারিয়ে সুপার ৮-এ উঠেছে। সালমান আলি আগার নেতৃত্বে তারা গ্রুপ ২-এ আছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে। সুপার ৮-এর প্রথম ম্যাচে আজ (২১ ফেব্রুয়ারি) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।
বিজ্ঞাপন
এসটি




