শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

২০২৬ সালের মার্চে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর। আগামী ২৬ মার্চ থেকে শুরু হয়ে এই ফ্র্যাঞ্চাইজি লিগ চলবে ৩ মে পর্যন্ত। দেশের ঘরোয়া এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। আজ শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণায় সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সব ম্যাচই হবে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এটি হবে ২০২৫ সালের জুলাই মাসের পর পাকিস্তানের বাংলাদেশ সফরের দ্বিতীয়বার। গতবার জুলাইয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতেছিল। 


বিজ্ঞাপন


অন্যদিকে, গত বছর মে-জুন মাসে বাংলাদেশ পাকিস্তান সফর করেছিল টি-টোয়েন্টি সিরিজে, যেখানে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দল ৩-০ তে জয়ী হয়েছিল। এই ওয়ানডে সিরিজ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হবে, কারণ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এটি হবে প্রস্তুতির অংশ। 

১১ মার্চ প্রথম ওয়ানডে, একদিন বিরতির পর মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। শেষ হবে ১৫ মার্চের তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে। দিবারাত্রির সব কয়টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর