বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভারত-পাকিস্তান ম্যাচ গড়ল নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম

শেয়ার করুন:

ভারত-পাকিস্তান ম্যাচ গড়ল নতুন রেকর্ড

অনেক নাটকীয়তার পর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে মাঠে গড়ায় বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচই এবার গড়েছে নতুন দর্শক রেকর্ড। 

টুর্নামেন্টের অফিসিয়াল ডিজিটাল ও ব্রডকাস্ট পার্টনার জিওস্টার জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে এই ম্যাচটি দেখেছেন প্রায় ১৬ কোটি ৩০ লাখ দর্শক। টি-টোয়েন্টি ফরম্যাটে আইসিসির কোনো আসরে এটিই সর্বোচ্চ ডিজিটাল ভিউয়ারশিপ। এর আগে ২০২৪ সালে ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনালের দর্শকসংখ্যা ছিল রেকর্ড, যা এবার ছাড়িয়ে গেছে।


বিজ্ঞাপন


জানা গেছে, ২০২৪ সালের ভারত-পাকিস্তান ম্যাচের তুলনায় এবারের দর্শকসংখ্যা ৫৬ শতাংশ বেশি। শুধু লিগ পর্বের একটি ম্যাচের জন্য মোবাইলভিত্তিক প্ল্যাটফর্মে এত দর্শক আগে কখনও হয়নি।

ওয়াচ-টাইমেও হয়েছে বড় উল্লম্ফন। ম্যাচটি মিলিয়ে মোট দেখা হয়েছে প্রায় ২০০০ কোটি মিনিট, যা আগের আসরের সূচির তুলনায় ৪২ শতাংশ বেশি।

তবে ম্যাচটি নিয়ে শুরুতে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আইসিসির সমালোচনা করে পাকিস্তান প্রথমে ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়। পরে শ্রীলঙ্কা ও বাংলাদেশের অনুরোধে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে।

শেষ পর্যন্ত কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ৬১ রানে হারায় ভারত। মাঠের ফলের পাশাপাশি সম্প্রচার ও ডিজিটাল দর্শকসংখ্যায়ও ম্যাচটি হয়ে উঠেছে স্মরণীয়।


বিজ্ঞাপন


এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর