বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

অভিষেকের পর ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্যে আলোচনায় আমির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম

শেয়ার করুন:

অভিষেকের পর ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্যে আলোচনায় আমির

সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির আবারও আলোচনায়, এবার টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী করে। এর আগে তিনি ভারতের ওপেনার অভিষেক শর্মাকে ‘স্লগার’ বলেছিলেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক হয়।

সুপার ৮ পর্বের গ্রুপ চূড়ান্ত হওয়ার পর আমিরকে জিজ্ঞেস করা হয়, কোন গ্রুপ থেকে কোন দুই দল সেমিফাইনালে উঠবে বলে তিনি মনে করেন। অনেককে চমকে দিয়ে তিনি বলেন, ভারত শেষ চারে উঠতে পারবে না। তার মতে, ভারতের গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে যাবে।


বিজ্ঞাপন


আমিরের ব্যাখ্যা ছিল, “পাকিস্তান ম্যাচ ছাড়া প্রায় সব ম্যাচেই ভারতের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়েছে। যেভাবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ খেলছে, তারা যেকোনো দলকে হারাতে পারে।” 

আমির এরপর নিজের কথার পক্ষে যুক্তি দেন, ‘ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররাও খুব ভালো। মোতি ও আকিল আছে। হোল্ডার এবং শামার জোসেফও ভালো বোলিং করছে। ওদের ব্যাটিং দেখুন, রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল কিংবা অন্য কেউ যেকোনো সময়ে ৩০ বলে ৭০-৮০ রান করতে পারে। ওরাই সবচেয়ে বিপজ্জনক দল। দক্ষিণ আফ্রিকার কথা বলছি কারণ ওদের ফাস্ট বোলিং পরিপূর্ণ, স্পিন বিভাগও পরিপূর্ণ। ব্যাটিংও খুব ভালো। আমার তাই ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা উঠবে বলেই মনে হয়।’

ভারতের গ্রুপে জিম্বাবুয়েও রয়েছে। তবে নিয়ম অনুযায়ী, শীর্ষ দুই দলই সেমিফাইনালে উঠবে। আমিরের এমন মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের শুরু হয়েছে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা। 

এর আগে অভিষেক শর্মাকে নিয়ে মন্তব্যে আলোচনার জন্ম দেন তিনি। একটি টিভি শো ‘হারনা মানা হ্যায়’-এ আমির বলেন, “সত্যি বলতে আমি যতটুকু দেখেছি, ও শুধু একজন স্লগার। প্রতিটি বলেই মারতে চায়। যেদিন শুরুটা ভালো হয়, সেদিন ঠিক আছে; না হলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি। আট ইনিংসে একবার রান করে, বাকি সময়ে ১০, ১৫, ০, ২০- এমন স্কোর। আমার মনে হয় টেকনিক্যালি খুব মজবুত না।”


বিজ্ঞাপন


অভিষেক টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর আমির বলেন, আন্তর্জাতিক ক্রিকেট তার দুর্বলতা প্রকাশ করে দেবে। তিনি উদাহরণ হিসেবে সাইম আইয়ুব এর কথা টেনে বলেন, শুরুতে সাইমও একই সমস্যায় ভুগছিল। লেগ সাইডে শক্তিশালী হলেও অফ সাইডে দুর্বলতা ছিল। “তৃতীয় বা চতুর্থ স্টাম্প লাইনে বল করলে সে সিদ্ধান্ত নিতে হিমশিম খায়। শেষ দুই ম্যাচেও অফ সাইডে খেলতে গিয়ে আউট হয়েছে। অফ সাইডের খেলা উন্নত না করলে এগোনো কঠিন।”

একইভাবে অভিষেক প্রসঙ্গে আমির বলেন, “সে চায় প্রতিটি বল তার রেঞ্জে থাকুক যাতে মারতে পারে। কিন্তু বড় মঞ্চে বা ওয়ানডেতে প্রতিটি বল মারার সুযোগ থাকে না। সালমান আঘা এবং আরিয়ান দত্ত একইভাবে তাকে আউট করেছে। আন্তর্জাতিক ক্রিকেট সব দুর্বলতা সামনে নিয়ে আসবে।” আমিরের এই মন্তব্য ও ভবিষ্যদ্বাণী সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ভারতের পারফরম্যান্স তার কথাকে ভুল প্রমাণ করতে পারে কি না।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর