রোববার, ৮ মার্চ, ২০২৬, ঢাকা

অস্ট্রেলিয়াকে হারানোর হুংকার ওমান অধিনায়কের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ এএম

শেয়ার করুন:

অস্ট্রেলিয়াকে হারানোর হুংকার ওমান অধিনায়কের

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে ওমান। এর আগে ২০২৪ আসরেও অস্ট্রেলিয়ার কাছে বড় পরাজয় ছিল তাদের একমাত্র দেখায়। তবু অধিনায়ক যতীন্দর সিং মনে করছেন, টুর্নামেন্টের শেষ ম্যাচে আহত আত্মসম্মানের অস্ট্রেলিয়াকে চমকে দেওয়ার এটিই সেরা সুযোগ।

শুক্রবার পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তাদের পাওয়ার মতো তেমন কিছু নেই- শুধু সম্মান রক্ষা ছাড়া। আর সেই হতাশ পরিবেশই ওমানের জন্য সুযোগ তৈরি করতে পারে বলে মনে করেন যতীন্দর।


বিজ্ঞাপন


তিনি বলেন, “শতভাগ এটা আমাদের জন্য সুযোগ। ছেলেরা মুখিয়ে আছে। টি–টোয়েন্টি হলো মোমেন্টামের খেলা- যে দিন গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ঠিকভাবে কাজে লাগানো যায়, সেদিন যেকোনো কিছু সম্ভব। অস্ট্রেলিয়া এখন ভালো করছে না… তাদের হারানোর এটাই সেরা সময়।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ছাপ রাখতে খেলোয়াড়রা প্রস্তুত বলেও জানান তিনি।

দীর্ঘমেয়াদে ওমানকে আরও প্রতিযোগিতামূলক করতে কী দরকার, এই প্রশ্নে যতীন্দর বলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বড় ভূমিকা রাখতে পারে। ২০২৫ সালে ওমান মাত্র ১৫টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ও আটটি ওয়ানডে খেলেছে, যা শীর্ষ দলগুলোর তুলনায় অনেক কম।

ওমান অধিনায়ক বলেন, “যদি দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শুরু হয় বা আমাদের খেলোয়াড়রা বিদেশে এমন লিগে সুযোগ পায়, তাহলে সেই অভিজ্ঞতা জাতীয় দলে বড় প্রভাব ফেলবে। অন্য দলগুলো নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছে, আমাদের সেই ঘাটতি পূরণ করতে হবে।”


বিজ্ঞাপন


তিনি আরও জানান, ওমানে দল আমন্ত্রণ জানিয়ে সিরিজ আয়োজনের চেষ্টা করা হলেও অনেক সময় সাড়া পাওয়া যায় না। তাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই হতে পারে সেই শূন্যতা পূরণের কার্যকর উপায়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর