শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ পিএম

শেয়ার করুন:

রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর

বাংলাদেশে অবস্থান করছেন ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল। আজ তিনি গিয়েছিলেন কক্সবাজারের উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে। সেখানে প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নেমে রোহিঙ্গা কিশোরদের সঙ্গে ফুটবল খেলেছেন তিনি। এরপর করেছেন সেখানে ইফতারও করেছেন ওজিল। ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ওজিলের গাড়িবহর। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


তবে সড়ক দুর্ঘতোনায় ওজিল কিংবা তাঁর সঙ্গে প্রতিনিধি দলের কেউ আহত হননি। মোটরচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে ওজিলের গাড়িবহরে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। এর চালক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে সাবেক ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানের গাড়ির বহরটি ভিআইপি প্রোটোকল ভেঙে হঠাৎ একটি মোটরচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর