গ্রুপ বি-তে টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই এখন জমজমাট হয়ে উঠেছে। জিম্বাবুয়ের কাছে অস্ট্রেলিয়ার হারের পর সুপার এইটে যাওয়ার সমীকরণ আরও জটিল হয়েছে। ওমান ছাড়া বাকি চার দলেরই এখনও সুযোগ রয়েছে পরের রাউন্ডে উঠার।
বর্তমান পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে দুই ম্যাচ খেলে দুটোতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। শ্রীলঙ্কা নেট রান রেটে (+৩.১২৫) এগিয়ে থাকায় প্রথম স্থানে, আর জিম্বাবুয়ে (+১.৯৮৪) দ্বিতীয়। অস্ট্রেলিয়া দুই ম্যাচে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে তৃতীয়, তাদের নেট রান রেট +১.১০০। আয়ারল্যান্ড তিন ম্যাচে এক জয় নিয়ে ২ পয়েন্টে চতুর্থ স্থানে (+০.১৫০)। আর ওমান তিন ম্যাচেই হেরে ০ পয়েন্ট নিয়ে বিদায় নিশ্চিত করেছে (-৪.৫৪৬)।
বিজ্ঞাপন
শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে এখন অনেকটা এগিয়ে আছে, কারণ তারা ইতিমধ্যে দুটি জয় তুলে নিয়েছে। অস্ট্রেলিয়ার সামনে এখনও দুটি ম্যাচ বাকি শ্রীলঙ্কা ও ওমানের বিপক্ষে। আয়ারল্যান্ডেরও বাকি ম্যাচ রয়েছে।
যদি অস্ট্রেলিয়া পরের দুটি ম্যাচ জিতে ৬ পয়েন্টে পৌঁছে, তবুও সুপার এইট নিশ্চিত নয়। যদি শ্রীলঙ্কা জিম্বাবুয়ের কাছে হারে এবং জিম্বাবুয়ে আয়ারল্যান্ডকে হারায়, তাহলে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের পয়েন্ট হবে ৬ করে। তখন নেট রান রেটের ভিত্তিতে শীর্ষ দুই দল নির্ধারিত হবে।
অন্যদিকে, অস্ট্রেলিয়া যদি দুটি ম্যাচ জিতে এবং শ্রীলঙ্কা জিম্বাবুয়ের কাছে হারে অথবা জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের কাছে হেরে যায়, তাহলে অস্ট্রেলিয়ার সুপার এইট নিশ্চিত হয়ে যাবে।
এমনকি শ্রীলঙ্কার কাছে হারলেও অস্ট্রেলিয়া পুরোপুরি ছিটকে যাবে না, তবে সম্ভাবনা অনেক কমে যাবে। সেক্ষেত্রে ওমানকে বড় ব্যবধানে হারাতে হবে এবং জিম্বাবুয়ের অন্তত একটি হার কামনা করতে হবে। তখন শ্রীলঙ্কা ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে, আর বাকি তিন দলের পয়েন্ট ৪ করে হলে রান রেটের লড়াইয়ে একটি দল যাবে সুপার এইটে।
বিজ্ঞাপন
সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এখন নানা হিসাব-নিকাশের জালে আটকে পড়েছে। পরের ম্যাচগুলোতে তাদের পারফরম্যান্স এবং অন্যান্য ফলাফলের ওপর নির্ভর করছে ২০২১ সালের বিজয়ীদের ভাগ্য।
এসটি

