টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল ১৫ ফেব্রুয়ারি, কলম্বোতে। রোববার এ সিদ্ধান্ত জানানো হয়।
বাংলাদেশ ইস্যুতে আইসিসির সিদ্ধান্তের পরপরই এই অবস্থান নেয় পাকিস্তান। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশ তাদের বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ করেছিল। পাকিস্তান সেই দাবিকে সমর্থন দিলেও আইসিসি তা নাকচ করে দেয় এবং শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন- ভারত ম্যাচ বয়কট করায় যেসব শাস্তির মুখোমুখি হতে পারে পাকিস্তান
আরও পড়ুন- পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট বিষয়ে আইসিসি যা বলছে
আইসিসির সেই সিদ্ধান্তের এক সপ্তাহ পর ভারতের বিপক্ষে খেলতে অনীহা প্রকাশ করল পাকিস্তান। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তার মতে, শেষ মুহূর্তে এমন সিদ্ধান্তের জন্য আইসিসির উচিত পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যাতে ভবিষ্যতে অন্য কোনো দল এমন পদক্ষেপ নিতে না পারে।
ইন্ডিয়া টুডেকে গাভাস্কার বলেন, “আপনি যদি একেবারে শেষ মুহূর্তে সরে দাঁড়ান, সেটি বড় ইস্যু। আগেভাগে সরে দাঁড়ালে সেটা ভিন্ন বিষয়। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগে যদি এমন করেন, তাহলে অবশ্যই আইসিসির হস্তক্ষেপ করা উচিত। কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানি না, তবে এমন কিছু হওয়া দরকার যাতে ভবিষ্যতে আর কোনো দল এমনটা ভাবতেও না পারে।”
বিজ্ঞাপন
গাভাস্কার আরও বলেন, পাকিস্তানের এই সিদ্ধান্ত নিয়ে আইসিসি ‘আইনি পদক্ষেপ’ও নিতে পারে। “ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসি হয়তো পাকিস্তানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। এর ফল কী হবে বলা কঠিন, তবে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তে আইসিসি যে খুবই অসন্তুষ্ট হবে, তা নিশ্চিত।”
টি–টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস। রোববারই যখন এ ঘোষণা আসে, তখন বুলাওয়েতে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের সুপার সিক্স ম্যাচে ভারতের মুখোমুখি ছিল পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দল। সেই ম্যাচে ৫৮ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পাকিস্তান, আর সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত অনূর্ধ্ব–১৯ দল।

