মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন ক্রীড়া উপদেষ্টা, হতে পারে যেসব আলোচনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম

শেয়ার করুন:

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন ক্রীড়া উপদেষ্টা, হতে পারে যেসব আলোচনা

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আজ বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়ে দেয়, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না বলেও জানায় তারা।

এই অবস্থায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আইসিসির কাছে এক দিনের সময় চেয়েছেন। তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের সঙ্গে আলোচনা করা জরুরি। একই সঙ্গে তিনি এখনো একটি ‘মিরাকলের’ আশায় আছেন বলে জানান।

বিসিবি সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে ক্রিকেটারদের জানানো হবে; কোন প্রেক্ষাপটে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে সরকারের অবস্থান কী। পাশাপাশি ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে এবং বিকল্প কোনো পথ আছে কি না, তা নিয়েও আলোচনা হবে।

উল্লেখ্য, ভারতে উগ্রবাদীদের হুমকির কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর সরকার বিসিবিকে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার নির্দেশ দেয়। এরপর বিসিবি আইসিসির সঙ্গে দুই দফা বৈঠক করে এবং শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজনের দাবি তোলে। তবে এ দাবিতে তারা অনড় থাকলেও আইসিসি তা গ্রহণ করেনি।

আইসিসি বোর্ডসভা শেষে জানায়, বাংলাদেশের ক্রিকেটার, সমর্থক বা সংশ্লিষ্ট কারও জন্য ভারতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে তারা মনে করে। মুস্তাফিজের ঘটনাকে তারা ‘বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক’ বলেও উল্লেখ করেছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর