শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

মুস্তাফিজের আইপিএলে খেলার অনুমতি নিয়ে যা জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

মুস্তাফিজের আইপিএলে খেলার অনুমতি নিয়ে যা জানাল বিসিবি
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

আইপিএল নিলামে রেকর্ড দামে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আসন্ন আইপিএল খেলার জন্য মুস্তাফিজকে অনুমতি দেওয়া হবে কি না সেটি জানিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আইপিএলের প্রায় পুরো মৌসুম খেলতে অনাপত্তিপত্র (এনওসি) পাবেন ফিজ।

বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন মাত্র ৮-১০ দিনের জন্য দেশে ফিরবেন মুস্তাফিজ। ওই সময় ওয়ানডে বা টি-টোয়েন্টির যেকোনো একটি সিরিজ খেলেই আবার আইপিএলে যোগ দেবেন তিনি।

আগামী ২৬ মার্চ শুরু হবে আইপিএলের ১৯তম আসর, ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে। এবারের আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কলকাতার হয়ে খেলবেন মুস্তাফিজ। আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা, যা আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশির সর্বোচ্চ দাম।

কলকাতায় যোগ দিতে পেরে বেশ খুশি মোস্তাফিজ। কলকাতা নাইট রাইডার্সের ভেরিফায়েড পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'আমি খুবই আনন্দিত কেকেআর টিমের অংশ হতে পেরে। খুব শিগগিরই দেখা হবে।'

এর মাধ্যমে কলকাতার জার্সিতে খেলা চতুর্থ বাংলাদেশি হলেন ফিজ। এর আগে মাশরাফী বিন মর্তুজা, সাকিব আল হাসান ও লিটন দাস এই দলে খেলেছেন। সব মিলিয়ে আইপিএলে এটি হবে মুস্তাফিজের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর