বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৭ সালের পর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ঢাকায় নয়, সিলেটে অনুষ্ঠিত হবে। চলতি আসর শুরু হবে ২৬ ডিসেম্বর, আর ফাইনাল ম্যাচ ২৩ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে।
এবারও তিনটি ভেন্যুতে ম্যাচ আয়োজন করা হবে- ঢাকা, সিলেট ও চট্টগ্রাম। রাজশাহী ও বগুড়ায় ম্যাচ আয়োজনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। মোট ৬ দলের অংশগ্রহণে প্রাথমিক পর্বে হবে ৩০টি ম্যাচ। প্লে-অফ ও ফাইনালসহ পুরো টুর্নামেন্টে ম্যাচ সংখ্যা দাঁড়াবে ৩৪টি।
বিজ্ঞাপন
প্রাথমিক পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। প্রতি দুই দিন পর পর একটি করে বিশ্রামদিন রাখা হয়েছে। তবে ঢাকা পর্বে তিনটি ম্যাচ দিনের ব্যবধানে বিরতি ছাড়া আয়োজন করা হবে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১টা, দ্বিতীয়টি সন্ধ্যা ৬টায়। শুক্রবার গুলোতে প্রথম ম্যাচ দুপুর ২টা, আর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে।
এক নজরে দেখে নিন বিপিএলে কবে কোথায় কার খেলা-
বিপিএল ২০২৫-২৬ সিলেট পর্ব

বিজ্ঞাপন
বিপিএল ২০২৫-২৬ চট্টগ্রাম পর্ব

বিপিএল ২০২৫-২৬ ঢাকা পর্ব

বিপিএল ২০২৫-২৬ নকআউট পর্ব


