বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

পাকিস্তান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

পাকিস্তান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ৫ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান দল। আসন্ন এ সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজ শুরু হবে আগামী ৩ ডিসেম্বর। সেদিন প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কক্সবাজারের একাডেমি মাঠে।


বিজ্ঞাপন


বাংলাদেশ স্কোয়াড:

সুমাইয়া আক্তার সুবর্ণা (উইকেটরক্ষক), আরিত্রি মন্ডল নির্জনা, সাদিয়া ইসলাম (অধিনায়ক), মোসাম্মৎ ফারজানা ইয়াসমিন, মাইমুনা নাহার স্বর্ণামনি, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, অতশি মজুমদার, জারিন তাসনিম লাবণ্য, লামিয়া মৃদা, আচিনা জান্নাত ইমান্তা (উইকেটরক্ষক), মোসাম্মৎ সাদিয়া নুসরাত, মোসাম্মৎ সামিয়া খাতুন, কুমারি রানি শিল।

স্ট্যান্ডবাই: চৌধুরী অদৃতা নোয়াসির, মোসাম্মৎ লিমা খাতুন, আখি আক্তার, রিজভি দাস, মোসাম্মৎ জিম আফরিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর