বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিপিএল ২০২৬ মেগা অকশন: এক নজরে জেনে নিন খুঁটিনাটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ১১:১৭ এএম

শেয়ার করুন:

বিপিএল ২০২৬ মেগা অকশন: এক নজরে জেনে নিন খুঁটিনাটি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রায় এক যুগ পর আবারও ফিরছে নিলাম পদ্ধতি। টুর্নামেন্টের প্রথম দুই আসরে নিলামের মাধ্যমে দল গঠিত হলেও পরে ড্রাফট পদ্ধতি চালু হয়। অনেক বছর ড্রাফটে দল গঠনের পর এবার আবার নিলাম চালুর ঘোষণা দিয়েছে বিপিএল কর্তৃপক্ষ। নিলাম পদ্ধতি ফিরিয়ে আনার পর থেকে সমর্থকদের মধ্যেও দেখা গেছে বাড়তি উত্তেজনা। কোন দল কাকে দলে নেয়, এ নিয়ে আগ্রহও তুঙ্গে। আজ রোববার, ৩০ নভেম্বর ২০২৫ বিকেল ৪টায় ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হবে এই নিলাম।

কতজন ক্রিকেটার নিলামে?

- মোট ৪০০+ ক্রিকেটারের নাম আছে তালিকায়  
- দেশি: ১৫৮ জন (৬টি ক্যাটাগরি: 'এ', 'ব', 'সি', 'ডি', 'ই', 'এফ')   
- বিদেশি: ২৬৭ জন (৫টি ক্যাটাগরি)

প্রতি দলের স্কোয়াড নিয়ম

- দেশি ক্রিকেটার: ন্যূনতম ১২, সর্বোচ্চ ১৪ জন (নিলাম থেকে)  
- বিদেশি ক্রিকেটার: সংখ্যার কোনো লিমিট নেই (শুধু বাজেটের মধ্যে)  
- ম্যাচে খেলাতে পারবে সর্বোচ্চ ৪ জন বিদেশি, ন্যূনতম ২ জন

সরাসরি চুক্তি করা খেলোয়াড় (নিলামের আগে)

প্রতি দল সর্বোচ্চ ২ জন দেশি + ২ জন বিদেশি সরাসরি নিতে পারে। এখনো পর্যন্ত:

- রংপুর রাইডার্স: সোহান, মুস্তাফিজ, খাজা নাফি, সুফিয়ান মুকিম  
- ঢাকা ক্যাপিটালস: তাসকিন, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস  
- সিলেট টাইটান্স: নাসুম, মিরাজ, সাইম আইয়ুব, মোহাম্মদ আমির  
- রাজশাহী ওয়ারিয়র্স: শান্ত, তামিম, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ  
- চট্টগ্রাম রয়্যালস: শেখ মেহেদি, তানভির ইসলাম, আবরার আহমেদ (শুধু ১ বিদেশি)  
- নোয়াখালী এক্সপ্রেস: হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস  

বিশেষ নজরে থাকবেন যারা:

লিটন দাস (কোনো দল সরাসরি নেয়নি), মুশফিক, রিয়াদ, তানজিম সাকিব, পারভেজ হোসেন ইমন। তরুণদের মধ্যে হাবিবুর রহমান সোহান, রিপন মন্ডল চমক দেখাতে পারেন।

বাজেট

- দেশি ক্রিকেটার কেনার জন্য সাড়ে ৪ কোটি টাকা খরচ করতে পারবে দলগুলো  
- বিদেশি ক্রিকেটারের জন্য (নিলাম+বাইরে) ৩.৫ লাখ ডলার (প্রায় সোয়া ৪ কোটি টাকা) খরচ করতে পারবে দল গুলো

দেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য

'এ'- ৫০ লাখ, 'বি'- ৩৫ লাখ, 'সি'- ২২ লাখ, 'ডি'- ১৮ লাখ, 'ই'- ১৪ লাখ, 'এফ'- ১১ লাখ  

দলকে বাধ্যতামূলক নিতে হবে:

'এ'+'বি'- কমপক্ষে ২ জন  
'সি'+'ডি'- কমপক্ষে ৬ জন  
'ই'+'এফ' কমপক্ষে ৪ জন  
প্রতিটি স্কোয়াডে অন্তত ১৪ জন ও সর্বোচ্চ ১৬ জন দেশি ক্রিকেটার রাখা যাবে। 

বিদেশি ক্যাটাগরি ভিত্তিমূল্য

'এ'- ৩৫,০০০ ডলার, 'বি'- ২৫,০০০, 'সি'- ২০,০০০, 'ডি'-১৫,০০০, 'ই'- ১০,০০০ ডলার

অবিক্রিতদের জন্য দ্বিতীয় নিলাম

প্রথম পর্বে না বিক্রি হলে দ্বিতীয়বার নিলাম হবে। সেখানে প্রত্যেকে এক ক্যাটাগরি নিচে নামবে (এফ ক্যাটাগরি অপরিবর্তিত)।

ক্রিকেটার রিটেনশন

এবার প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে পাঁচ বছরের জন্য দেওয়া হয়েছে বিপিএল দলের মালিকানা। ১৩তম আসর থেকে ১৬তম আসর পর্যন্ত প্রতি মৌসুমের আগে দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটার ধরে রাখতে পারবে দলগুলো। কোনো মৌসুমে নতুন দল এলে তাদের সামনে থাকবে নিলামের আগে দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ। 

পারিশ্রমিক বণ্টন

সর্বোচ্চ তিন কিস্তিতে পরিশোধ করা যাবে ক্রিকেটারদের পারিশ্রমিক। ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সময় পারিশ্রমিকের ২৫ শতাংশ। টুর্নামেন্টে লিগ পর্বের ম্যাচ শেষ হওয়ার আগে ৫০ শতাংশ এবং টুর্নামেন্ট শেষ হওয়ার ৩০ দিনের বাকি ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করতে হবে।

বিপিএল কবে শুরু?

যদি সব ঠিক থাকে, চলতি বছরের ২৬ ডিসেম্বর সিলেটে উদ্বোধনী ম্যাচ। সিলেটে ১২ ম্যাচ, চট্টগ্রামে ১২ ম্যাচ, ঢাকা (মিরপুর) বাকি ১০ ম্যাচ সঙ্গে প্লে-অফ ও ফাইনাল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর