বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

বাবরের রেকর্ড, ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:০৮ এএম

শেয়ার করুন:

বাবরের রেকর্ড, ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

পাকিস্তানের বোলাররা শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তাদের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা মাত্র ১১৪ রানে অলআউট হয়। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে নেয় পাকিস্তান।

রাওয়ালপিন্ডিতে আজকের ফাইনালে টস হেরে আগে ব্যাট করে শ্রীলঙ্কা। শুরুটা ভালো হলেও হঠাৎ ব্যাটিং ধসে পড়ে দলটি। ৮৪ রানে ২ উইকেট থেকে মাত্র ৩০ রান যোগ করেই অলআউট হয় তারা। দলের হয়ে কেবল কামিল মিশারা (৫৯) ও কুশল মেন্ডিস (১৪) ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি।


বিজ্ঞাপন


পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নেওয়াজ নেন ৩টি করে উইকেট। আবরার আহমেদ শিকার করেন ২টি।

১১৪ রানের টার্গেট তাড়ায় পাকিস্তানের ওপেনার ফারহান ও সায়েম আইয়ুব দেন দারুণ শুরু। তারা যোগ করেন ৪৬ রান। বাবর আজম খেলেন সর্বোচ্চ ৩৭ রানের অপরাজিত ইনিংস। তবে তিনি ফিল্ডিংয়ের সময়ে গুরুত্বপূর্ণ ৩টি ক্যাচ নেন।

এদিন ৩টি ক্যাচ নেওয়ার মধ্য ফখর জামানকে ছাড়িয়ে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে রেকর্ড ৬০টি ক্যাচ নেওয়ার নজির গড়েন। ৫৭টি ক্যাচে নিয়ে দ্বিতীয় পজিশনে আছেন ফখর জামান। ফারহান করেন ২৩ এবং অধিনায়ক সালমান আলি আগার করেন ১৪ রান।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর