খেলা শুরুর আগেই প্রকৃতির চোখরাঙানি ছিল, শেষ পর্যন্ত সেটাই বাস্তবে রূপ নিল। নেলসনে টানা বৃষ্টির কারণে বাতিল হয়ে গেছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ।
সোমবার বারবার বৃষ্টি নামায় খেলা বারবার বন্ধ হয়। আম্পায়াররা শেষ পর্যন্ত অপেক্ষা করলেও মাঠ খেলার উপযোগী না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে হয়।
বিজ্ঞাপন
বৃষ্টি শুরু হওয়ার আগে খেলা হয়েছিল মাত্র ৬.৩ ওভার বা ৩৯ বল। টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়ে করে ৩৮ রান।
আলিক আথানেজ ১৮ বলে ২১ রান করে আউট হন। আমির জাঙ্গু ১৮ বলে ১২ রান এবং শাই হোপ ৩ বলে ৩ রানে অপরাজিত ছিলেন। নিউজিল্যান্ডের হয়ে একমাত্র উইকেটটি নেন জিমি নিশাম।
এই ম্যাচে কোনো ফল না আসায় পাঁচ ম্যাচের সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার ডানেডিনে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

