বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার (১৫ অক্টোবর) ঢাকায় পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
সিরিজের সূচনা হবে ওয়ানডে ম্যাচ দিয়ে, যা অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তিনটি ওয়ানডে ম্যাচই হবে মিরপুরে, যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর।
বিজ্ঞাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, প্রথম ওয়ানডের টিকিট বিক্রি শুরু হবে বুধবার সকাল ১০টা থেকে। ক্রিকেটপ্রেমীরা অনলাইনে ঘরে বসেই টিকিট কিনতে পারবেন। টিকিট কেনার জন্য ভিজিট করতে হবে বিসিবির নির্ধারিত ওয়েবসাইটে www.gobcbticket.com.bd। এছাড়া মোবাইল অ্যাপ ‘GoBCBTicket’-এর মাধ্যমেও টিকিট কেনা যাবে।
বিসিবি প্রকাশিত টিকিট মূল্যের তালিকা অনুযায়ী, সবচেয়ে কম দামে টিকিট মিলবে ইস্টার্ন গ্যালারিতে ৩০০ টাকা। শহিদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা।
অন্যদিকে, সর্বোচ্চ মূল্যের টিকিট ইন্টারন্যাশনাল লাউঞ্জের, যার দাম ৩,৫০০ টাকা। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ও লোয়ার) টিকিটের দাম ২,৫০০ টাকা এবং ক্লাব হাউজ ও ইন্টারন্যাশনাল গ্যালারির কিছু স্ট্যান্ডের টিকিট ৮০০ থেকে ১,৫০০ টাকার মধ্যে পাওয়া যাবে।




