শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন এবং কোথায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৫, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন এবং কোথায়

আগামী বছর যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় বসবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। তিন দেশের ১৬ ভেন্যুতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে এরই মধ্যে খেলার যোগ্যতা অর্জন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে আছে লিওনেল স্ক্যালোনির দল। বিশ্বকাপে জায়গা নিশ্চিত হলেও বাছাই পর্বে আরও দুইটি ম্যাচ খেলতে হবে লিওনেল মেসি-এমি মার্টিনেজদের।

এদিকে, ২০২৪-২৫ মৌসুম শেষ হয়েছিল মে মাসে, আর ক্লাব বিশ্বকাপের মাধ্যমে ১৩ জুলাই চূড়ান্তভাবে পর্দা নামে ফুটবলের সেই ব্যস্ত মৌসুমের। তবে বিশ্রামের সময়টা খুব বেশি লম্বা হয়নি। ইতোমধ্যে অনেক ইউরোপিয়ান ক্লাব নতুন মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত। একদিকে দলবদল, অন্যদিকে প্রাক-মৌসুম প্রস্তুতি। সব মিলিয়ে আবারও জমে উঠছে ইউরোপের ফুটবল জগৎ। ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসে মাঠে গড়াবে ইউরোপের ২০২৫-২৬ মৌসুমের।


বিজ্ঞাপন


এরই মধ্যে আন্তর্জাতিক ফুটবলের দামামাও বাজতে শুরু করেছে। সেপ্টেম্বরে শুরুতেই ফিফার আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামবে দলগুলো। এর মধ্যে দক্ষিণ আমেরিকার দলগুলো বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী দুই রাউন্ডের ম্যাচ খেলতে মাঠে নামবে। এরই মধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনার জন্য বাছাই পর্বের বাকি ম্যাচগুলোর বিশেষ গুরুত্ব আছে। কোচ লিওনেল স্ক্যালোনি বাকি ম্যাচগুলোয় দল নিয়ে নানান পরীক্ষানিরীক্ষা চালাবেন বলে মনে করা হচ্ছে।

ব্রাজিল ও আর্জেন্টিনার সেপ্টেম্বরের ম্যাচের সূচি-  

তারিখ প্রতিপক্ষ সময় ভেন্যু

৫ সেপ্টেম্বর

আর্জেন্টিনা-ভেনেজুয়েলা

ভোর ৫.৩০ মিনিট

এস্তাডিও মনুমেন্টাল

১০ সেপ্টেম্বর

আর্জেন্টিনা-ইকুয়েডর

ভোর ৫টা

মনুমেন্টাল স্টেডিয়াম

৫ সেপ্টেম্বর

ব্রাজিল-চিলি

ভোর ৬.৩০ মিনিট

মারাকানা

১০ সেপ্টেম্বর

ব্রাজিল বলিভিয়া

ভোর ৫.৩০ মিনিট

মিউনিসিপাল স্টেডিয়াম

সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে ১৭ ও ১৮তম রাউন্ডের খেলায় আর্জেন্টিনার প্রতিপক্ষ যথাক্রমে ভেনেজুয়েলা ও ইকুয়েডর। এই দুই ম্যাচ মাঠে গড়ানোর দিনক্ষণ ও ভেন্যু এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে। ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর ইকুয়েডর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। 


বিজ্ঞাপন


এদিকে একই সময়ে মাঠে নামবে ব্রাজিলও। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৫ সেপ্টেম্বর চিলি এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে নেইমার-ভিনিসিউয়সরা। 

এছাড়া চলতি বছর শেষ হওয়ার আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ভাবছে আর্জেন্টিনা। অক্টোবরে মেক্সিকোর সঙ্গে খেলবে যুক্তরাষ্ট্রের শিকাগোর বিখ্যাত সোলজার ফিল্ডে, ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে। আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার সঙ্গেও ম্যাচ খেলার কথা আছে আর্জেন্টিনার। এই ম্যাচটি নভেম্বরে মাঠে গড়াতে পারে। এ ব্যাপারে দুই ফেডারেশনের মধ্যে এরই মধ্যে কথা হয়েছে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর