শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

চ্যাম্পিয়নস লিগ থেকে প্রিমিয়ার লিগ— একসঙ্গে ইউরোপীয় মৌসুমের সূচি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ১১:১৬ এএম

শেয়ার করুন:

চ্যাম্পিয়নস লিগ থেকে প্রিমিয়ার লিগ— একসঙ্গে শুরু ইউরোপীয় মৌসুম

২০২৪-২৫ মৌসুম শেষ হয়েছিল মে মাসে, আর ক্লাব বিশ্বকাপের মাধ্যমে ১৩ জুলাই চূড়ান্তভাবে পর্দা নামে ফুটবলের সেই ব্যস্ত মৌসুমের। তবে বিশ্রামের সময়টা খুব বেশি লম্বা হয়নি। ইতোমধ্যে অনেক ইউরোপিয়ান ক্লাব নতুন মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত। একদিকে দলবদল, অন্যদিকে প্রাক-মৌসুম প্রস্তুতি। সব মিলিয়ে আবারও জমে উঠছে ইউরোপের ফুটবল জগৎ। 

ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষার অবসান ঘটিয়ে এবার একে একে মাঠে গড়াবে ইউরোপের ২০২৫-২৬ মৌসুমের। চলুন দেখে নেওয়া যাক ইউরোপের শীর্ষ লিগগুলো ও উয়েফা প্রতিযোগিতাগুলো কবে থেকে শুরু হচ্ছে—


বিজ্ঞাপন


ইংলিশ প্রিমিয়ার লিগ (ইংল্যান্ড)

মৌসুম: ১২৭তম (প্রিমিয়ার লিগ হিসেবে ৩৪তম)
শুরু: ১৬ আগস্ট ২০২৫
শেষ: ২৪ মে ২০২৬
প্রথম ম্যাচ: বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ও বোর্নমাউথ 
নতুন দল: লিডস ইউনাইটেড, বার্নলি ও সান্দারল্যান্ড
ইংল্যান্ডের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ এই লিগে এবারও থাকছে উত্তেজনা আর নাটকীয়তা। নতুন মৌসুমে চমক দেখাতে পারে প্রমোট হওয়া ক্লাবগুলোও।

লা লিগা (স্পেন)

শুরু: ১৫ আগস্ট ২০২৫
শেষ: ২৪ মে ২০২৬
প্রথম ম্যাচ: জিরোনা বনাম রায়ো ভায়োকানো
নতুন দল: লেভান্তে, এলচে ও রিয়াল ওভেইদো
রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাটলেটিকোর চিরচেনা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াও নতুন মৌসুমে নজর থাকবে রিয়াল বেতিস, জিরোনা ও ভিয়ারিয়ালের মতো ক্লাবগুলোর দিকে।


বিজ্ঞাপন


বুন্দেসলিগা (জার্মানি)
শুরু: ২৩ আগস্ট ২০২৫
শেষ: ১৬ জুন ২০২৬
দল সংখ্যা: ১৮
প্রথম ম্যাচ: বায়ার্ন মিউনিখ বনাম লাইপজিগ
নতুন দল: এফসি কোলন ও হামবুর্গ
কম ম্যাচ ও কম দলের কারণে বুন্দেসলিগা বরাবরই বেশি ঘন ঘন উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। চ্যাম্পিয়ন বায়ার্নের সামনে এবার কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে ডর্টমুন্ড, লাইপজিগ ও লেভারকুজেন।

লিগ আঁ (ফ্রান্স)

শুরু: ১৬ আগস্ট ২০২৫
শেষ: ১৬ মে ২০২৬
প্রথম ম্যাচ: রেঁনে বনাম মার্সেই
নতুন দল: লরিয়েন্ত, প্যারিস এফসি ও মেটজ
প্রধান প্রতিদ্বন্দ্বী: পিএসজি, মার্সেই, মোনাকো
চ্যাম্পিয়নস লিগ জিতে আসা পিএসজি এবার লিগেও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার চেষ্টা করবে। তবে তরুণ তারকায় ভরা অন্যান্য ক্লাবগুলোও চমক দিতে প্রস্তুত।

সিরি আ (ইতালি)

শুরু: ২৩ আগস্ট ২০২৫
শেষ: ২৪ মে ২০২৬
প্রথম ম্যাচ: বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি মাঠে নামবে
নতুন দল: সাসুলো, পিসা ও ক্রেমোনেসে
তারকা আগমন: কেভিন ডি ব্রুইনা, লুকা মদ্রিচসহ আরও অনেকে
ইতালিয়ান ফুটবলে তারকা আগমনের হিড়িকে এবার জমে উঠতে পারে তুমুল প্রতিযোগিতা। নাপোলি, ইন্টার, জুভেন্টাস, মিলান—কারা শেষ হাসি হাসবে?

উয়েফার তিন প্রতিযোগিতা

চ্যাম্পিয়নস লিগ

শুরু: ১৬ সেপ্টেম্বর ২০২৫
ফাইনাল: ৩০ মে ২০২৬
ভেন্যু: বুদাপেস্ট, হাঙ্গেরি
দল: ৩৬টি, নতুন লিগ-ফরম্যাটে

ইউরোপা লিগ

শুরু: ২৪ সেপ্টেম্বর ২০২৫
ফাইনাল: ২০ মে ২০২৬

কনফারেন্স লিগ

শুরু: ২ অক্টোবর ২০২৫
ফাইনাল: ২৭ মে ২০২৬

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর