রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

কোহলির মতো কি মুমিনুলেরও বিশ্রাম প্রয়োজন!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন ২০২২, ১০:০১ এএম

শেয়ার করুন:

কোহলির মতো কি মুমিনুলেরও বিশ্রাম প্রয়োজন!

অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের বিশাল হার দিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সফর শুরু করেছে বাংলাদেশ। সেন্ট লুসিয়ায় শক্তভাগে ফিরে আসাটা খুব জরুরি বাংলাদেশের জন্য। অন্তত রাসেল ডমিঙ্গো যে আত্মবিশ্বাসের ঘাটতির কথা বলেছেন তা ফিরিয়ে দিতে পারে একটি জয়।

সেন্ট লুসিয়া টেস্ট নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন সাকিব আল হাসান, 'আসলে সেন্ট লুসিয়ার উইকেট দেখার আগে তেমন কিছু বলা কঠিন। আর একটি জিনিস যেটা ভাল হবে এই ম্যাচ থেকে কিছুটা হলেও আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব।'

উঠল সদ্য বিদায়ী অধিনায়ক মুমিনুল হক সৌরভের প্রসঙ্গও। তার সাময়িক বিরতি দরকার কিনা এমন প্রশ্নে সাকিব বলেন, 'এটা আমার পক্ষে বলা মুশফিক। আমার তো ওর সাথে সবসময়ই কথা হয় ও যদি মনে করে ব্রেক দরকার আছে সেটা হতে পারে।' 

তবে এমন কঠিন পরিস্থিতি পেছনে ফেলতে সবার সহযোগিতা চান কাপ্তান, 'একটা সম্মিলিত দলীয় প্রচেষ্টার মাধ্যমে এখান থেকে বের হয়ে আসতে পারি। এখানে আসলে আমাদের সবাই দায়িত্ব নিলেই এই জায়গা থেকে বের হওয়া সম্ভব। এই জায়গায় আগেও পড়েছি এই জায়গা থেকে বেরও হয়েছি।' 

এআইএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর