রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

‘কুত্তে কি দম তেদি কি তেদি রেহতি হ্যায়’—পাকিস্তানকে নিয়ে শেবাগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২৫, ১১:২৫ এএম

শেয়ার করুন:

india pakistanwar shehwag twite

ভারত-পাকিস্তানের সংঘর্ষ যখন চতুর্থ দিন পার করছিল, তার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এটি জানানোর পরই ভারত ও পাকিস্তান দুই দেশের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।

তবে সন্ধ্যার দিকে কাশ্মীরের শ্রীনগরে একের পর এক বিস্ফোরণে গোটা উপত্যকা কেঁপে ওঠে। পাশাপাশি রাজস্থানের পোখরান ও কাশ্মীরের বারামুলায় পাকিস্তানি ড্রোন ভূপাতিত করে ভারতীয় বায়ুসেনা। পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে, এবং জারি করা হয় রেড অ্যালার্ট। ফের চুক্তিভঙ্গ করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ ও শিখর ধাওয়ান।


বিজ্ঞাপন


চুক্তিভঙ্গের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ভারতের ব্যাটার বীরেন্দ্র সহবাগ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বে টুইটার) তিনি লেখেন, ‘কুত্তে কি দম তেদি কি তেদি রেহতি হ্যায় (কুকুরের লেজ কখনো সোজা হয় না)’

অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শিখর ধাওয়ানও লেখেন, ‘ঘটিয়া দেশ ফের তার ঘটনাপূর্ণ আচরণ দেখাল গোটা বিশ্বের সামনে।’

এই ঘটনার প্রেক্ষিতে ভারতীয় জনগণের মধ্যে প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর আগে ২২ এপ্রিল পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যার অধিকাংশই পর্যটক ছিলেন। তার পাল্টা জবাব হিসেবে ৭ মে ভারত চালায় ‘অপারেশন সিন্দুর’, যেখানে পাকিস্তানের অভ্যন্তরে ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর