শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

নেইমারের কাছে পেনাল্টি নেওয়া শিখেছিলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

নেইমারের কাছে পেনাল্টি নেওয়া শিখেছিলেন মেসি

ফুটবলপাড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা এ দুই দল চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবেই পরিচিত। এ দুই দলের ভক্ত-সমর্থকরাও নিজেদের দলকেই সবসময় সেরা হিসেবে প্রমাণ করতে চান। তবে ব্রাজিল ও আর্জেন্টনার সেরা দুই তারকা ফুটবলার নেইমার জুনিয়র ও লিওনেল মেসি কিন্তু একে অপরের খুব কাছে বন্ধু।

দুজনেই এক সময় একই ক্লাবের হয়ে খেলেছেন, পরবর্তীতে দুজনের ঠিকানা ভিন্ন হলেও বন্ধুত্ব কিন্তু এখনো অমলিন। দুজনের মাঝে বোঝাপড়াও দারুণ। আর বন্ধুর কাছে মেসি পেনাল্টি কিক নেওয়ার ব্যাপারে শিক্ষা নিয়েছিলেন বলে জানিয়েছেন নেইমার।


বিজ্ঞাপন


সম্প্রতি ‘পডপাহ’ নামে পডকাস্টে নেইমার জানিয়েছেন, তার কাছে পেনাল্টি নেওয়া শিখতে চেয়েছিলেন মেসি। বিশ্বসেরা ফুটবলার তার কাছে স্পট কিক নেওয়া শিখতে চাওয়ায় নেইমারও বেশ অবাকই হয়েছিলেন।

নেইমার বলেন, ‘আমি মেসিকে পেনাল্টি নেওয়ার ব্যাপারে সাহায্য করেছি। সে আমাকে জিজ্ঞেস করেছিল, “তুমি কীভাবে এমন পেনাল্টি নাও?”’

নেইমার আরও বলেন, ‘আমার মনে হচ্ছিল (মেসির অনুরোধ শোনার পর) তুমি কি পাগল? তুমি মেসি! যদি আমি সেটা করতে পারি, তবে তুমিও করতে পারবে।’

ক্যারিয়ারের প্রথম দিকে পেনাল্টি কিক নেওয়ার ক্ষেত্রে মেসির কিছুটা দুর্বলতা লক্ষ্য করা গেছে। তবে সময়ের সাথে সাথে তা কাটিয়ে ওঠেছেন আর্জেন্টাইন এই তারকা। কে জানে, হয়তো নেইমারের কাছে শিখেই নিজের এ দক্ষতা বাড়িয়েছেন বিশ্বসেরা এই ফুটবলার।


বিজ্ঞাপন


আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর