শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হচ্ছে না ক্যাপ্টেন্স মিট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৫, ০২:১০ পিএম

শেয়ার করুন:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছে না ক্যাপ্টেন্স মিট

লম্বা সময় পর আইসিসি ইভেন্ট আয়োজন করতে চলেছে পাকিস্তান। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। যে কোনো আইসিসি টুর্নামেন্টের আগেই সাধারণত অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নিয়ে ক্যাপ্টেন্স মিট অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়া আনুষ্ঠানিকভাবে ফটোশ্যুটও করা হয়ে থাকে। তবে এবার হচ্ছে না কিছুই।

ভারতের আপত্তির কারণে পাকিস্তান আয়োজক হলেও টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ফলে সব দল একই সময়ে পাকিস্তানে উপস্থিত থাকতে পারবে না।

দুই দেশ মিলিয়ে মোট ৪ ভেন্যুতে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিধায় সব দলের অধিনায়ককে একসাথে একই জায়গায় পাওয়া নিয়েও জটিলতার সৃষ্টি হয়েছে।

পাকিস্তানে গিয়ে ক্যাপ্টন্স মিটে অংশ নিতে রাজি নন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এদিকে ইংল্যান্ড দল পাকিস্তানে যাবে ১৮ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়া যাবে ১৯ তারিখ, ১৯ তারিখেই আবার অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ।

এদিকে টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ হবে বাংলাদেশের বিপক্ষে। ফলে বাংলাদেশ ও ভারত দুই দলই তখন থাকবে সংযুক্ত আরব আমিরাতে। এ কারণে সব দলের অধিনায়কদের একসাথে পাওয়া যাবে না। এসব কারণেই এবার আইসিসির এ টুর্নামেন্টের আগে হবে না কনো ক্যাপ্টেন্স ডে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর