মাসখানেক পর পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। হাইব্রিড মডেলের ৮ দেশের এই টুর্নামেন্টের ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হবে ১০ মার্চ। এই মেগা ইভেন্টের আসরকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রোটিয়াদের ১৫ সদস্যের মধ্যে দশজন রয়েছেন যারা ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলছেন। এবাদে প্রথমবারের মতো আইসিসির বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন উইয়ান মুল্ডার, টনি ডি জর্জি এবং রায়ান রিকেল্টন।
এদিকে ইনজুরির কারনে পেসার অ্যানরিচ নর্টজে ও লুঙ্গি এনগিডির চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা নিয়ে তৈরি হয়েছিলো শঙ্কা। তবে সেই শঙ্কা উড়িয়ে দলে রাখা হয়েছে এই দুই পেসারকে।
দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচ খেলবে আগামী ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তানের বিপক্ষে। এরপর ২৫ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ১ মার্চ গ্রুপপর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে দলটি।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নর্টজে, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস, রাসি ভান ডার ডুসেন।




