বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট দলের যত খেলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৫, ১০:১২ এএম

শেয়ার করুন:

২০২৫ সালে বাংলাদেশের ক্রিকেট দলের যত খেলা

শেষ হয়েছে ২০২৪ সাল। ক্যালেন্ডারের পাতা উল্টে এসেছে নতুন বছর। বাংলাদেশের ক্রিকেটে নতুন এই বছরটা শুরুই হয়েছে ব্যস্ততা দিয়ে। শুরুর এই ব্যস্ততা চলবে পুরো বছর জুড়েই। চলছে একাদশ আসরের বিপিএল খেলা, দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন ক্রিকেটাররা, এরপর শুরু হবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা।

বগত বছরেও ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নতুন বছরেও থাকছে একই রকম ব্যস্ততা। বর্তমানে চলছে বিপিএলের একাদশতম আসরের খেলা। জাতীয় পুরুষ দলের ক্রিকেটাররা এ টুর্নামেন্টে খেলছেন। এরপরই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বছরের শুরুতেই আইসিসির ইভেন্টের পর দ্বিপাক্ষিক সিরিজের ব্যস্ততা শুরু হবে। এছাড়া জাতীয় দলের ক্রিকেটাররাও ব্যস্ত সময় পার করবেন এ বছর।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোবে কোথায় খেলা-

ফেব্রুয়ারি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি: ১৯ ফেব্রুয়ারি-৯ মার্চ, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

মার্চ

বাংলাদেশ–জিম্বাবুয়ে: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ। 

মে

বাংলাদেশ–পাকিস্তান: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

জুন

বাংলাদেশ–শ্রীলঙ্কা: ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

আগস্ট

বাংলাদেশ–ভারত: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।  

অক্টোবর

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ। 

নভেম্বর

বাংলাদেশ–আয়ারল্যান্ড: ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ। 

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ২০২৫ সালের সূচি

জানুয়ারি-ফেব্রুয়ারি 

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ: ৩ ওয়ানডে**, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ। 

সেপ্টেম্বর-অক্টোবর 

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ**

ডিসেম্বর 

বাংলাদেশ–ভারত: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ। 

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর