বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

সান সিরোয় থেকে সরে গেলো ২০২৭ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

সান সিরোয় থেকে সরে গেলো ২০২৭ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সব থেকে আকর্ষণীয় টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার আয়োজনে অনুষ্ঠিত হয় মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসর। অনেক আগে থেকেই প্রতি মৌসুমের ফাইনালের মাঠ নির্ধারিত করে থাকে উয়েফা। 

তবে এবার সেই সূচিতে এসেছে পরিবর্তন। ২০২৭ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হওয়ার কথা ছিল ইতালির মিলান শহরের সান সিরোয়। কিন্তু সম্ভাব্য সংস্কারের কারণে সেখান থেকে সরে যাচ্ছে ভেন্যু। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক উয়েফা জানিয়েছে, সান সিরো ক্লাব ফুটবলে মর্যাদার টুর্নামেন্টটি  আয়োজনের কর্তৃত্ব হারিয়েছে। 

কারণ হিসেবে বলা হয়েছে, সংস্কার কাজের ফলে চারপাশ যে ক্ষতিগ্রস্ত হবে না, সেটার নিশ্চয়তা দিতে পারছে না মিলান। এই অবস্থায় নতুন ভেন্যুর খোঁজে দরপত্র আহবানের জন্য প্রক্রিয়া শুরুর  কথা বলা হয়েছে।  যার সিদ্ধান্তটা আগামী বছরের মে/জুনেই আসতে পারে। 

মিলানের ওই মাঠ এসি মিলান ও ইন্টার মিলানের ঘরের মাঠ। দুই দলই তাদের হোম ম্যাচ সেখানে খেলে থাকে। এই মাসে একটি প্রকল্প প্রস্তাব বাদ দিয়ে আইকনিক স্টেডিয়ামটি আরও আধুনিক ও পুনর্গঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। যার মালিক মূলত মিলান শহর। 

এ প্রসঙ্গে মিলানের মেয়র গুইসেপ্পে সালা বলেছেন, ‘দুই ক্লাবই সান সিরোর কাছাকাছি নতুন স্টেডিয়ামে তাদের প্রাথমিক প্রকল্প পুনরায় চালু করতে পারবে। যা গত বছর রাজনৈতিক ও আমলাতান্ত্রিক জটিলতায় পরিত্যক্ত হয়েছিল।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর