শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রোনালদোর এক যুগ ধরে থাকা রেকর্ড ছুঁলেন হলান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

রোনালদোর এক যুগ ধরে থাকা রেকর্ড ছুঁলেন হালান্ড

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছে ম্যানচেস্টার সিটি। নিজেদের সবগুলো ম্যাচেই জয় পাওয়া বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে গতকাল মাঠে নেমেছিল আর্সেনাল। সিটির মাঠ ইতিহাদে স্টেডিয়ামে ম্যাচের নয় মিনিটেই আর্লিং হলান্ডের গোল। ম্যানসিটি জার্সিতে নরওয়েজান স্ট্রাইকারের এটা ১০০তম গোল। এই গোলটি করেই ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন হলান্ড।

ইউরোপে নির্দিষ্ট কোনো ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের দ্বিতীয় রেকর্ড এটা। প্রথমবার এই কীর্তি গড়েছিলেন রোনালদো। সেটি রিয়াল মাদ্রিদের জার্সিতে। অবশেষে তাকে ছুঁয়ে ফেললেন নরওয়ে তারকা। দুজনই সমান ১০৫তম ম্যাচে এসে স্বপ্নের মাইলফলকে পা রাখেন। এরচেয়ে কম সময়ে শততম গোলের রেকর্ড নেই আর কোনো খেলোয়াড়ের।

২০২২ সালের মে মাসে সিটিতে যোগ দিয়ে অভিষেক মৌসুমেও গোলের অনেক রেকর্ড গড়েন এই স্ট্রাইকার। পরের মৌসুমে সংখ্যাটা কমলেও প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন তিনি। এবারও একই ছন্দে এগিয়ে, টানা তৃতীয়বারের মতো গোল্ডেন শু জয়ের পথে ছুটছেন হলান্ড। পাঁচ ম্যাচে ১০ গোল হলো তার, এক মৌসুমে যা দ্রুততম।

আগের এই রেকর্ডেও আছে তার নাম, ২০২২-২৩ আসরে ছয় ম্যাচে ১০ গোল করেছিলেন তিনি। তার আগে ১৯৯২-৯৩ আসরে সাবেক ইংলিশ ফরোয়ার্ড মিকি কোয়েন কভেন্ট্রি সিটির হয়ে সমান ছয় ম্যাচে ১০ গোল করেছিলেন।

দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জনের দল নিয়ে খেলেও জয়ের সম্ভাবনা জাগায় আর্সেনাল। শেষ সময়ে তাদের পয়েন্টে ভাগ বসায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। উত্তেজনার রেণু ছড়ানো মহারণ ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। লিগের চলতি মৌসুমে এই প্রথম পয়েন্ট হারাল সিটি। ড্রয়ের পরও পাঁচ ম্যাচে ১৩ নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। ১১ পয়েন্ট নিয়ে চারে থাকল আর্সেনাল।

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর