সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

মধ্যাহ্নবিরতির আগে হচ্ছে না টস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪, ০১:০৩ পিএম

শেয়ার করুন:

মধ্যাহ্নবিরতির আগে হচ্ছে না টস

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। 

রাওয়ালপিন্ডিতে আজ সকালে বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি থামলেও মাঠ ভেজা থাকায় টসই করা যায়নি। কয়েকদফা মাঠ পরিদর্শন করেছেন আম্পায়াররা। 

তবে এখনো খেলা শুরু হওয়ার সময় নির্ধারণ কয়া হয়নি। এদিকে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর ১টায় আবার মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। 

এর আগেই মধ্যাহ্নবিরতি সেরে নিবে দুই দল। অর্থাৎ প্রথম দিনের প্রথম সেশনের খেলা হচ্ছে না। এদিকে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাওয়ালপিন্ডিতে ২১-২৫ আগস্ট পর্যন্ত বৃষ্টি হতে পারে। ফলে দুই দলের টেস্টের সবদিনই বৃষ্টির বাঁধা থাকতে পারে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর