সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পাপনের পদত্যাগ নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৪, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

পাপনের পদত্যাগ নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই পদত্যাগের হিড়িক লেগেছে বিভিন্ন প্রতিষ্ঠানে। সরকার পতনের পর থেকেই আত্মগোপনে আছেন বিসিবির বেশ কয়েকজন পরিচালকও। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও দেশের বাইরে চলে গেছেন এমন ধারণাও করছেন অনেকেই। সম্প্রতি গণমাধ্যমে খবর এসেছে, সংস্থাটির সভাপতির পদ থেকে পদত্যাগ করতে চান পাপন।

বিসিবির এক পরিচালক সম্প্রতি জানিয়েছেন, স্বেচ্ছায় সভাপতির পদ ছাড়তে চান পাপন। এ বিষয় নিয়েই আজ কথা বলেছেন অন্তবর্তী সরকারের যুন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পাপনের পদত্যাগ নিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘বিসিবি সভাপতি বা পরিচালকদের পদত্যাগে বিষয় আমি গণমাধ্যমে দেখেছি। আমি এই ব্যাপারে সরাসরি কিছু পাইনি। এই বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে, সাবেক ক্রিকেটার এই বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর জন্য।’

এদিকে সাবেক ক্রিকেটার, কোচ এবং ক্রীড়া সংগঠকরাও বিসিবির গঠনতন্ত্রে পরিবর্তন আনার দাবী করছেন। এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আলোচনা চলমান আছে। সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত মন্তব্য করতে চাইনি। দ্রুততম সময়ের মধ্যে জানতে পারবেন।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর