সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

সাকিবের ছবি শেয়ার করে সালমান মুক্তাদির, ‘এটা কোন প্রাণী’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৪, ০৮:৪৫ পিএম

শেয়ার করুন:

সাকিবের ছবি শেয়ার করে সালমান মুক্তাদির, ‘এটা কোন প্রাণী’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে ফর্মের সঙ্গে একপ্রকার যুদ্ধ করছেন টাইগার অলরাউন্ডার। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে প্রশ্ন উঠেছে তার অবসর নিয়ে! যদিও এ নিয়ে সাকিবের কোনও মন্তব্য আসেনি সেই ভাবে। নিজেকে চেনা ছন্দে ফিরতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে মেজর লিগ ও কানাডার গ্লোবাল লিগ খেলতে দেশ ছাড়েন। লাইমলাইট থেকে বোধহয় একটু দূরে সরে গিয়েছিলেন। আর সেটা পছন্দ হয়নি তাঁর নিজের, তাই তো গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজেকে হারিয়ে কিছুটা খুঁজে পেয়েছেন সাকিব।

তার নেতৃত্বে বাংলা টাইগার্স টানা তিন জয়ের দেখা পেয়েছে। খেলার মাঝে আজ ঘুরতে বেরোতে দেখা যায় টাইগার অলরাউন্ডারকে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির নিজেদের ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করেন সেখানেই জানা যায়। যেখানে দেখা যাচ্ছে সাকিব তার মেয়েকে কোলে নিয়ে গাড়িতে করে চিড়িয়াখানায় যাচ্ছেন। পাশাপাশি চিড়িয়াখানার ছবিও দিতে দেখা যায় শিশিরকে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফ্যামিলি টাইম’।

shakib_canda_

সাকিব আল হাসানের চিড়িয়াখানার ছবি সামাজিক যোগযোগ মাধ্যমে করেছেন সালমান মুক্তাদির। যেখানে ক্ষোভ প্রকাশ করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘জেনে ভালো লাগল, কিন্তু এটা কোন প্রাণী?’

তিনি আরও লিখেছেন, ‘যখন আমাদের বাচ্চাদের মাথায় গুলি লাগে আমরা সবাই আপনার সন্তানদের রক্ষা করার জন্য লড়াই করছি। একবার আমি আমার মেয়েদের বলেছিলাম যে একজন মানুষকে অসম্মান করবে না যে বিশ্বব্যাপী আপনার দেশের প্রতিনিধিত্ব করে। আমি অবশ্যই তাদের বলব যে আপনি সেই মানুষ নন।’

salman_shakib

বাংলাদেশে বেশ লম্বা সময় ধরে চলছে চলমান কোটা সংস্কার আন্দোলন ইস্যু। যা নিয়ে দেশের সব ছাত্র সমাজ ক্ষিপ্ত। এই আন্দলোনকে কেন্দ্র করে শতাধিক হতাহতের ঘটনা ঘটেছে। সরকার পরিস্থিতি সামাল না দিতে পারে দেশজুড়ে কার্ফিউ জারি করতে হয়েছে। এরপরও বর্তমান পরিস্থি থম থমে। দেশের বাহিরে থাকা শিক্ষার্থী থেকে অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ শুরু করেছেন। এই ইস্যুতে ছাত্রদের দাবিতে অনেকেই সহমত প্রকাশ করেছেন ক্রীড়াঙ্গনের। কিন্তু একমাত্র টাইগার অলরাউন্ডার নীরব, যা নিয়ে ক্ষুব্ধ ক্রীকেট ভক্তরা।

salmna_muqtader 

সেই কোটা সংস্কার আন্দোলন ইস্যুর ঢেউ সম্প্রতি কানাডায় খেলার মাঠেও ছুঁয়েছে সাকিবকেও। বাংলা টাইগার্স দলের তৃতীয় ম্যাচ শেষে গ্যালারি থেকে এক প্রবাসী বাংলাদেশি তরুণ দর্শক সাকিবের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন এই ইস্যুতে। ক্ষুব্ধ ক্রীকেট ভক্ত বাংলাদেশের টাইগার অলরাউন্ডারের কাছে জানতে চান, দেশের এই চলমান অস্থিরতায় কেন তিনি নীরব? সাকিব সেই প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে বসেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’

গ্যালারিতে থাকা সেই দর্শক উত্তরে বলেন, ‘আমি তো আর সংসদ সদস্য না, আমি আমার পরিবারের দায়িত্ব পালন করছি।’ সাকিব প্রশ্নের জবাব না দিয়ে বারবার বলছিলেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ সাকিব ও গ্যালারিতে থাকা সেই দর্শকের মধ্যকার এই বির্তক ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর