বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘সেরা অধিনায়কদের তালিকায় ধোনির পাশেই থাকবে রোহিত’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৪, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

‘সেরা অধিনায়কদের তালিকায় ধোনির পাশেই থাকবে রোহিত’

কদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে ক্রিকেটের যে কোনো সংস্করণে আইসিসি শিরোপা জিততে বিরাট কোহলিদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ১৩ বছর। এক যুগেরও বেশি সময় অপেক্ষার পর রোহিত শর্মার অধিনায়কত্বে শিরোপা খরা কাটায় ভারতীয়রা। দেশকে বশ্বকাপ চ্যাম্পিয়ন করায় তাই অধিনায়ক রোহিতকে প্রশংসায় ভাসিয়েছেন দলটির সাবেক কোচ এবং জনপ্রিয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রী।

বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়কদের একজন মহেন্দ্র সিং ধোনি। তাঁর অধীনে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দিয়ে শুরু, এরপর ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। ক্যাপ্টেন কুলের অধীনে সাফল্যের চূড়ায় পৌছেছিল ভারতীয়রা।

তবে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকেই শিরোপাখরা দেখা দেয় ভারতীয়দের। ধোনি দায়িত্ব ছাড়ার পর কোহলির নেতৃত্বেও ধরা দেয়নি আইসিসি ট্রফি। অবশেষে সেই সাফল্য এনে দিয়েছেন রোহিত। শাস্ত্রী তাই বলেছেন, সবসময়ের সেরা অধিনায়কদের তালিকায় ধোনির পাশেই থাকবেন রোহিত।

ভারতের সাবেক এই কোচ বলেন, ‘ভুলে গেলে চলবে না, কৌশলগত দিক থেকে সে অসাধারণ। সবসময়ের সেরা অধিনায়কদের তালিকায় সে ধোনির পাশেই থাকবে। আপনি যদি জিজ্ঞেস করেন, দুজনের মধ্যে কে সেরা? আমি বলব, সাদা বলের ক্রিকেটে কৌশল সাজানোর প্রসঙ্গে দুজনই সমান-সমান। রোহিতের জন্য আমি এর চেয়ে প্রশংসাসূচক কিছু বলতে পারব না। কারণ আপনারা জানেন, ধোনি কী করেছে এবং কত শিরোপা জিতেছে।’

কৌশলগত দিক থেকেও রোহিত ধোনির চেয়ে পিছিয়ে থাকবেন না জানিয়ে সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘রোহিত (ধোনির চেয়ে) বেশি দূরে থাকবে না। আমার মতে, কৌশলগত দিক থেকে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সে দুর্দান্ত ছিল। ঠাণ্ডা মাথায় যে বিচক্ষণতা সে দেখিয়েছে; (জাসপ্রিত) বুমরাহ, (হার্দিক) পান্ডিয়া, এমনকি আকসার প্যাটেলকেও সঠিক সময়ে বোলিংয়ে আনার যে সামর্থ্য দেখিয়েছে, দুর্দান্ত।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর