মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

নতুন অধিনায়ক নিয়ে ভারতের বিপক্ষে দল ঘোষণা শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

নতুন অধিনায়ক নিয়ে ভারতের বিপক্ষে দল ঘোষণা শ্রীলঙ্কার

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে শ্রীলঙ্কা। ইতিমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে সূর্যকুমার যাদবের দল। ঘরের মাঠে ভারতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট নির্বাচক কমিটি। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে স্কোয়াড প্রকাশ্যে আনে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যেখানে প্রথমবার ওয়ানডে দলে জায়গা করে নিলেন মাদুশকা। 

গত বছর এপ্রিলে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাদুশকার অভিষেক হয়। এখন পর্যন্ত আট ম্যাচ খেলে ৪২ গড়ে রান করে লাল বলের ক্যারিয়ার মজবুত করেছেন তিনি। ২৪ বছর বয়সী এই ব্যাটার গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়া প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরি বানিয়ে অভিজাত তালিকায় নাম লেখান।

অবশ্য ভারতের বিপক্ষে একাদশে মাদুশকার জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস থাকায় ব্যাকআপ ওপেনার হিসেবেই থাকতে হবে তাকে। এছাড়া বাংলাদেশে আগের ওয়ানডে সিরিজ খেলা দল থেকে কিছুটা পরিবর্তন এনেছে লঙ্কানরা।

চারিথ আসালাঙ্কার নেতৃত্বে শ্রীলঙ্কা দল ভারতের বিপক্ষে ৩ ওয়ানডে খেলবে ২, ৪ ও ৭ আগস্ট। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। 

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড- চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, নিশান মাদুশকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, আকিলা ধনঞ্জয়া, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, আসিথা ফার্নান্দো।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর