মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

সিরিজ বাঁচানোর মিশনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২৪, ১২:২০ পিএম

শেয়ার করুন:

সিরিজ বাঁচানোর মিশনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

হার-জিত নিয়েই খেলা, তবে বিশ্বকাপের ঠিক আগে এমন পচা শামুকে পা কাঁটলে চমকানোরই কথা! জোড়াতালি যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হেরে বাংলাদেশ দল এখন খাদের কিনারে দাঁড়িয়ে। তবে আত্মবিশ্বাস ফিরে পেতে তো বটেই, মান বাঁচাতে হলে সিরিজের পরের দুই ম্যাচে অন্তত দাপুটে জয় চাই টাইগারদের।

যার শুরুট হবে আজই। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে টাইগাররা। একই ভেন্যুতে, একই সময়ে (রাত ৯টা) খেলবে দুই দল। যেখানে যুক্তরাষ্ট্র নামবে সিরিজ নিশ্চিত করতে, সেখানে সিরিজ বাঁচাতে চাইবে শান্তের দল।

তবে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি বাংলাদেশের টপ-অর্ডার। বোলিংয়েও ছিলো না বৈচিত্র্য। বিশ্বকাপের আগে আয়োজক যুক্তরাষ্ট্রের মাটিতে এখন সিরিজ বাঁচানোই টাইগারদের মূল টার্গেট। সিরিজ হারের হতাশা নিয়ে বিশ্বকাপে যেতে চাইবে না কোনো দলই। বাংলাদেশও সেটার ব্যতিক্রম নয়। প্রথম ম্যাচে ভুলত্রুটি শুধরে বড় জয়ই কাম্য সাকিব-রিয়াদদের। 

হারের পরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন, ‘মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। আশা করি, ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে। সামনের ম্যাচে চেষ্টা করব যেন ভালো খেলতে পারি।’

তবে শান্তর এমন বক্তব্যে তীব্র সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দূর্জয়। তিনি বলেন, ঘরের মাঠে উইকেট ভালো না। এটা অজুহাত। পিচ যদি স্লো উইকেটও বানানো হয়, সেটা দলের চাওয়াতেই হয়। এখন তোমরা উইকেটের অজুহাত দাও বিদেশে গিয়ে। 

সবাই হোম কন্ডিশনের একটা সুবিধা নেয়। দলের চাওয়া থেকেই সেটা করা হয়। কোন উইকেট হলে দল পারফর্ম করবে, সে চাওয়াটা দল থেকেই আসে। কাজেই এখন উইকেটে দোহাই দিলে তো আমরা মানতে পারি না।

এদিকে বাংলাদেশকে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মতো আইসিসির পূর্ণ সদস্য দেশকে হারাল তারা। এর আগে ২০২১ সালে আয়ারল্যান্ডকে হারিয়েছিল দলটি। এক কথায় বলতে গেলে যুক্তরাষ্ট্রের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয় এটি।

প্রথমবার বাংলাদেশের মুখোমুখি হয়েও দারুণ জয় পাওয়ায় বেশ আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ম্যাচটিতেও ছন্দ ধরে খেলে সিরিজ জেতার পরিকল্পনা করছেন স্বাগতিকরা। 

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

যুক্তরাষ্ট্র দল: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসার্গ প্যাটেল, নীতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেথ্রালভাকার, শ্যাডলি ভ্যান শালকউইক, স্টিভেন টেলর, শায়ান জাহাঙ্গীর।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর