সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আসরের মাঝে পরিবর্তন আইপিএলের সূচিতে 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

আসরের মাঝে পরিবর্তন আইপিএলের সূচিতে 

আগামী ১৭ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হওয়ার কথা ছিল নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের। তবে ম্যাচটি সেদিন হবে না, এই আশঙ্কা তৈরি হয়েছিল আগেই। ১৯ তারিখ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। ভোটের ডিউটিতে যাবেন এখানকার পুলিশ অফিসাররাও। ফলে ভোটের জন্য যাতে আইপিএলের সূচিতে ব্যাঘাত না ঘটে সে কারণে দুইটি ম্যাচের সূচি বদল এনেছে বিসিসিআই। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন তারা। 

মূলত রামনবমী ও লোকসভার কারণে ১৭ তারিখের ম্যাচটি পরিবর্তনের জন্য অনুরোধ করেছিল স্থানীয় পুলিশ। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সেই অনুরোধ রেখেছে। এর ফলে ১৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে কেকেআর ও রাজস্থান।

একই দিনে (১৬ এপ্রিল) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা ছিল দিল্লি ও গুজরাটের মধ্যকার ম্যাচটি। কিন্তু কলকাতা ও রাজস্থানের ম্যাচের কারণে একদিন পিছিয়েছে ম্যাচটি মাঠে গড়াবে ১৭ এপ্রিল।

আইপিএলের চলতি আসরে দারুণ শুরু পেয়েছে কলকাতা ও রাজস্থান। তিন ম্যাচের তিনটিতেই জিতে শীর্ষে রয়েছে রাজস্থান। অপরদিকে দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছে কলকাতা। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দুই নম্বরে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর