সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

সেই তামিমই জিতলেন বিপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৪, ১০:৫৩ পিএম

শেয়ার করুন:

সেই তামিমই জিতলেন বিপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ ইতিহাস গড়েছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টের ফাইনালে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল দলটি। শিরোপা নির্ধারণী এই ম্যাচে কুমিল্লাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবালের দল। টুর্নামেন্টে এটিই বরিশালের প্রথম শিরোপা। এদিকে দলকে প্রথম শিরোপার স্বাদ দিয়ে দারুণ সুখবর পেয়েছেন তামিম। দেশসেরা এই ওপেনারই এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার জিতেছেন। একই সঙ্গে তামিমই নির্বাচিত হয়েছেন আসরের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার।

বিপিএলের এবারের আসরে বরিশালকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তামিম। ব্যাট হাতে টুর্নামেন্ট জুড়েই উজ্জ্বল ছিলেন দেশসেরা এই ওপেনার। এবারের আসরে ব্যাট হাতে ১৪ ম্যাচ খেলে ৪৯২ রান করেছেন তামিম। এবারের ব্যাট হাতে তিনটি ফিফটি করেছেন তিনি।

আজ ফাইনালেও ব্যাট হাতে দলকে উদ্বোধনী জুটিতে দুর্দান্ত সূচনা এনে দেন। মেহেদী মিরাজের সঙ্গে ওপেনিংয়ে নেমে তামিম আজ করেছেন ২৬ বলে ৩৯ রান। সমান ৩টি করে চার এবং ছয়ে তাঁর করা এই ৩৯ রানের ইনিংসেই জয়ের ভিত পায় বরিশাল।

পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যাট হাতে দারুণ খেলার সঙ্গে অধিনায়কত্বেও দারুণ উজ্জ্বল ছিলেন। সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি তাই নেতৃত্বগুণে এগিয়ে থেকে বরিশালকে শিরোপা জেতানোয় টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নিয়েছেন দেশসেরা এই ওপেনার।

এদিকে আজ বরিশালকে শিরোপা জেতানোয় দারুণ ভূমিকা রেখেছেন কাইল মায়ার্স। বল হাতে ১ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। ৩০ বলে তাঁর খেলা ৪৬ রানের ইনিংসেই ম্যাচে ফিরে তামিমের দল। দারুণ এই অবদানের স্বীকৃতি স্বরূপ ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার জিতে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর