শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার রাচিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৪, ১০:১০ পিএম

শেয়ার করুন:

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার রাচিন

গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন রচীন রবীন্দ্র। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারের টেস্ট ও টি–টোয়েন্টি অভিষেক হয় ২০২১ সালে। তবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি পা রাখেন গত বছরের মার্চে।

অভিষেকের পর ব্যাট হাতে কিউইদের হয়ে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন তিনি। ২৪ বছর বয়সী এই ব্যাটার আইসিসির মেগা টুর্নামেন্টে হাঁকিয়েছেন ৩টি শতক, বিশ্বকাপে যা রেকর্ড। এছাড়াও টুর্নামেন্টে তিনি ছিলেন চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক, করেছিলেন ৫৭৮ রান।

২০২৩ সালে ২৫টি ওয়ানডে খেলে তিনি ৪১ গড়ে করেছেন মোট ৮২০ রান। সেই সঙ্গে বল হাতেও ১৮ উইকেট নিয়েছেন তিনি। একদিনের ক্রিকেটের মত টি-টোয়েন্টিতেও তিনি আলো ছড়িয়েছেন। দারুণ এক বছর কাটানোর পর এর স্বীকৃতিও পেয়েছে কিউই এই ক্রিকেটার।

দারুণ পার্ফম্যান্সের কারণেই ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রবীন্দ্র। ভারতের যশস্বী জয়সোয়াল, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজি ও শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কাকে হারিয়ে এই পুরস্কার নিজের করে নিয়েছেন তিনি।

এদিকে নারীদের ক্রিকেটে এই পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড। এই পুরস্কার পাওয়ার দৌড়ে বাংলাদেশের মারুফা আক্তারের সঙ্গে আরও ছিলেন ইংল্যান্ডের লরেন বেল ও স্কটল্যান্ডের ডার্সি কার্টার।  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর