মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

২০২৪ বিপিএলে ঢাকার প্রথম পর্বের পূর্ণাঙ্গ সূচি 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৪, ০৮:৫৮ এএম

শেয়ার করুন:

বিপিএলে স্পন্সর হতে যাচ্ছে জুয়ারি সাইটগুলো

ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ টি-টোয়েন্টি। ক্রিকেটের এই ফরমেটের প্রসার এতটাই বেড়েছে যে, দেশে দেশে আয়োজিত হয় ফ্র্যাঞ্চাইজি লিগ। দর্শক চাহিদা, ব্যবসা, বিনোদন সবকিছু সঙ্গে নিয়ে বসে তারার মেলা। বাংলাদেশে এই মেলার নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল)। দরজায় কড়া নাড়ছে বিপিএলের দশম আসর। আজ থেকে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি লিগটির দশম আসর। 

সাত দলের টুর্নামেন্ট শেষ হবে ১ মার্চ। তিন ভেন্যুতে দেড় মাস ধরে ক্রিকেট উত্তেজনায় মাতবে দেশ। ঢাকা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, ঢাকা এই পাঁচটি ভাগে হবে ৪৬টি ম্যাচ। প্রথম ভাগের ম্যাচগুলো হবে ঢাকায়। চারটি ম্যাচ ডেতে প্রথম পর্বে মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট আট ম্যাচ। এরপর বিপিএল যাবে সিলেটে। ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। 


বিজ্ঞাপন


এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল, ৬-১০ ফেব্রুয়ারি হবে আটটি ম্যাচ। এরপর ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ১২টি ম্যাচ। ফেব্রুয়ারির ২৩ তারিখে বিপিএল আবার ঢাকায় ফিরবে। লিগ পর্বের শেষ দুটি ম্যাচসহ এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল হবে শেরেবাংলায়।

একনজরে ঢাকার প্রথম পর্বের ম্যাচ সূচি- 

তারিখ ম্যাচ  সময় 
১৯ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ানস - দুর্দান্ত ঢাকা     দুপুর ২.৩০ মিনিট
  সিলেট স্ট্রাইকার্স - চট্টগ্রাম চ্যালেঞ্জার্স     সন্ধ্যা ৭.৩০মিনিট
২০ জানুয়ারি রংপুর রাইডার্স - ফরচুন বরিশাল     দুপুর ২.৩০ মিনিট
  খুলনা টাইগার্স - চট্টগ্রাম চ্যালেঞ্জার্স    সন্ধ্যা ৬.৩০মিনিট
২২ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স - দুর্দান্ত ঢাকা     দুপুর ১.৩০মিনিট
  ফরচুন বরিশাল - খুলনা টাইগার্স     সন্ধ্যা ৬.৩০মিনিট
২৩ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্স - রংপুর রাইডার্স     দুপুর ১.৩০মিনিট
  কুমিল্লা ভিক্টোরিয়ানস - ফরচুন বরিশাল     সন্ধ্যা ৬.৩০মিনিট

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর