রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান সাকিবের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:৫২ এএম

শেয়ার করুন:

ভোট দিলেন সাকিব

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবথেকে বড় আইকন সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার ক্রিকেট মাঠ ছাড়িয়ে নাম লিখিয়েছেন রাজনীতির ময়দানে। আওয়ামী লিগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচন করছেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী সাকিব আজ মাগুরায় নিজের ভোট প্রদান করেছেন।  


বিজ্ঞাপন


৭ জানুয়ারি রোববার সকাল ৮টার দিকে মাগুরার একটি ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদান করেন তিনি।

নিজের ভোট দেওয়া শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাকিব। সবাই যাতে নিরাপদে ভোট প্রদান করতে পারে এই কামনা জানিয়েছেন তিনি। ভোট সবার অধিকার আর তাই সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বানও জানান তিনি।

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর