আইসিসি ওয়ানডে বিশ্বকাপে আসরের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। আগে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগান বাহিনী। ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে বিশ্বকাপে দারুণ শুরু করল বাংলাদেশ দল। এদিকে টাইগারদের জয়ের কিছুক্ষণ পরই ফেসুবকে রহস্যময় একটি স্ট্যাটাস দিয়েছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
বাংলাদেশ জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে সাকিব পত্নী শিশির পোষ্ট দিয়ে শুধু একটি ইমোজি দিয়ে কাউকে বলতে চেয়েছেন-চুপ থাকো বা শান্ত থাকো।
সাকিব পত্নীর এমন রহস্যময় স্ট্যাস্টাস কাকে উদ্দেশ্য করে লিখেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের আগে বাংলাদেশ দল নির্বাচন নিয়ে যারা সাকিবের সমালোচনা করেছিলেন, তাদেরই মুখ বন্ধ রাখতে চুপ থাকার ইমোজি দিয়েছেন শিশির!
এদিকে বিশ্বকাপে যাওয়ার আগে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল না থাকায় দায়ী করা হচ্ছে অধিনায়ক সাকিব আল হাসানকে। ভক্তদের দাবি, অধিনায়ক সাকিবের ইশারাতেই দলে নেই তামিম। এমনকি সাকিবকে বিশ্বাসঘাতক মীরজাফর ডাকতেও ছাড় দেননি তারা। যদিও তামিম ইকবালের বাদ পড়ার পেছনে নিজের কোন ভূমিকা নেই বলেই দাবি সাকিবের।
এরইমাঝে সাকিবের ছবি সম্বলিত আইসিসির এক পোস্টার শেয়ার করেন তার স্ত্রী শিশির উম্মে আল হাসান। সেখানেও উঠে এসেছে মীরজাফর প্রসঙ্গ।
আইসিসির ওই পোস্টারে বর্তমানে বিশ্বকাপ খেলছেন এমন খেলোয়াড়দের মাঝে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকা করা। তাতে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব। সেই পোস্ট শেয়ার করে শিশির ক্যাপশন দিয়েছেন, ‘দুর ছাই! (ওহ ড্যাম) মীরজাফর কীভাবে এখানে এলো। নিশ্চয়ই ভুয়া এটা।’





