বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

নতুন মাইলফলকের সামনে মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৫ এএম

শেয়ার করুন:

নতুন মাইলফলকের সামনে মাহমুদউল্লাহ রিয়াদ

ঘরের মাঠে আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এদিকে এই সিরিজ দিয়ে প্রায় ছয় মাসের বিশ্রাম শেষে কিউইদের বিপক্ষে জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামবেন তিনি। তার ফেরার ম্যাচে দুইটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে এই অভিজ্ঞ অলরাউন্ডার।

এক সময় বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন রিয়াদ। ওয়ানডে বিশ্বকাপে দেশের পক্ষে প্রথম সেঞ্চুরিও এসেছে তার ব্যাটে। ২০০৭ সালে অভিষেকের পর দলের প্রয়োজনে বিভিন্ন পজিশনে খেলতে হয়েছে তাকে। এবার সাত নম্বরের বিবেচনায় দলে নেওয়া হয়েছে তাকে।


বিজ্ঞাপন


আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর দুইটায় মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে মাত্র ৫০ রান করলেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রান পূর্ণ করবেন মাহমুদউল্লাহ। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের পর চতুর্থ ব্যাটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

এছাড়াও আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৩৮৯টি ম্যাচ খেলেছেন রিয়াদ। ৩৮৯ ম্যাচে তার মোট রান ৯ হাজার ৯৮৬। আর মাত্র ১৪ রান করলেই চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে নাম লেখাবেন মাহমুদউল্লাহ। এর আগে তামিম ইকবাল ১৫১৪৮, মুশফিকুর রহিম ১৪৪৪১ ও সাকিব আল হাসান ১৪২২০ এই মাইলফলক অতিক্রম করেছিল।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর