বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৯ এএম

শেয়ার করুন:

গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা
মাঝরাতে কুকুরের ডাক শুনলে অনেকে ভয়ে আঁতকে ওঠেন।

যত রাত বাড়তে থাকে, পাড়ায় পাড়ায় একটি পরিচিত দৃশ্য দেখা যায়। আর্ত স্বরে কেঁদে ওঠে রাস্তার কুকুরের দল। তখন হয়তো মনটা কু-ডাকে! অনেকের মনেই কুসংস্কার রয়েছে যে, রাতে কুকুরের কান্না মানেই কোনো অশুভ কিছুর ইঙ্গিত। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা! মাঝরাতে কুকুর আসলে কাঁদে না, সেটি তাদের এক ধরনের বিশেষ ডাক। এর পেছনে রয়েছে স্পষ্ট বৈজ্ঞানিক কারণ।

বিশেষজ্ঞদের মতে, রাতে রাস্তার কুকুরদের এই ডাকাডাকি মূলত নিজেদের মধ্যে যোগাযোগের একটি স্বাভাবিক পদ্ধতি। অন্ধকারে নিজেদের এলাকা চিহ্নিত করতে এবং কোনো বিপদ বা অপরিচিত কাউকে দেখলে অন্য কুকুরদের সতর্ক করতে তারা এভাবে ডাকে।

dog2-2026-11-47ddb4931e49b2e8115c784eb8c9a423

ভারতের প্রখ্যাত ভেটেরিনারি বিশেষজ্ঞ ও গবেষক ডা. রাকেশ রানা জানান, এটি মূলত নিজেদের বাঁচিয়ে রাখার তাগিদ থেকেই তৈরি হওয়া একটি স্বভাব। রাতের নিস্তব্ধতায় এই আওয়াজের মাধ্যমে তারা দূরে থাকা সঙ্গীদের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করে এবং নিজেদের অবস্থান জানান দেয়।

আরও পড়ুন: কুকুর গাড়ির চাকায় প্রস্রাব করে কেন?

অন্যদিকে, বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও চিকিৎসক ড. পল-এর মতে, রাতে কুকুরের অতিরিক্ত ডাকাডাকির পেছনে বেশ কিছু মানসিক ও শারীরিক কারণ থাকতে পারে। যেমন, উদ্বেগ, আশপাশের পরিবেশ থেকে তৈরি হওয়া ভয় বা বয়স বাড়ার সঙ্গে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়া।

কুকুর কেন এভাবে ডেকে ওঠে, তার প্রধান বৈজ্ঞানিক কারণগুলো নিচে দেওয়া হলো-

যোগাযোগ স্থাপন: রাতে চারপাশ যখন শান্ত থাকে, তখন কুকুর অনেক দূর পর্যন্ত নিজের আওয়াজ পৌঁছাতে পারে। দূরে থাকা অন্য সঙ্গীদের সঙ্গে যোগাযোগ করতেই তারা এই দীর্ঘ সুরে ডাকে।

images_(3)

একাকিত্ব ও মনখারাপ: গবেষণায় দেখা গিয়েছে, পুরনো এলাকা ছেড়ে নতুন এলাকায় এলে বা মানুষের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে কুকুরের মনে তীব্র মনখারাপ তৈরি হয়। সেই দুঃখ ও একাকিত্ব থেকেই তারা অনেক সময় রাতে কেঁদে ওঠে।

ভয় ও নিরাপত্তাহীনতা: কুকুরের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মনের ভয় ও নিরাপত্তাহীনতাও বাড়তে থাকে। অচেনা পরিবেশ বা কোনো ভয়ের কারণ থেকেও তারা মাঝরাতে শব্দ করে।

images_(4)

শারীরিক অসুস্থতা বা ব্যথা: কোনো দুর্ঘটনায় আঘাত পেলে, গুরুতর অসুস্থ হলে কিংবা শরীরের কোথাও ব্যথা করলে কুকুর রাতে পরিত্রাহি ডাকে। এই কান্নার মাধ্যমে তারা মূলত আশেপাশের সঙ্গী বা মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে।

আরও পড়ুন: রাস্তায় চলন্ত বাইক-গাড়ি দেখলে কুকুর তাড়া করে কেন?

এলাকা পাহারা দেওয়া: নিজেদের টেরিটরি বা সীমানায় অন্য কোনো কুকুর বা অপরিচিত প্রাণী প্রবেশ করলে বাকিদের সতর্ক করতেও তারা এভাবেই গর্জে ওঠে।

article-find_pet-lost_dog_night_4.width-660.format-jpeg

বিশেষজ্ঞদের পরামর্শ, কুকুরের এই অস্বাভাবিক ডাক বা কান্না শুনলে কুসংস্কার মনে করে ভয় পাওয়ার কিছু নেই। বরং তাদের কোনো শারীরিক কষ্ট হচ্ছে কি না বা তারা নিরাপত্তাহীনতায় ভুগছে কি না, সেদিকে খেয়াল রাখা উচিত।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর