বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

কোথায়, কখন দেখা যাবে সূর্যগ্রহণ

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৯:২৯ এএম

শেয়ার করুন:

কোথায়, কখন দেখা যাবে সূর্যগ্রহণ

২৭ বছর পর ইউরোপের আকাশে দেখা যাবে বিরল পূর্ণ সূর্যগ্রহণ। বুধবার কয়েক মিনিটের জন্য চাঁদের ছায়ায় দিনের আলো ম্লান হয়ে রাতের মতো অন্ধকার নেমে আসবে ইউরোপের বিভিন্ন অঞ্চলে। আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে রাশিয়া, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড পেরিয়ে এই গ্রহণের পূর্ণতার পথ পৌঁছাবে স্পেন পর্যন্ত। সব মিলিয়ে বিশ্বের কোটি কোটি মানুষ দেখতে পাবেন এই মহাজাগতিক দৃশ্য।

গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী বুধবার বিকেল ৩টা ৩৪ মিনিটে পৃথিবীর প্রথম স্থানে আংশিক সূর্যগ্রহণ শুরু হবে। এরপর চাঁদের ছায়া পৃথিবীর ওপর দিয়ে এগিয়ে যাবে।

কোন কোন দেশে দেখা যাবে পূর্ণগ্রহণ?

পূর্ণগ্রহণের পথটি উত্তর রাশিয়া, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড অতিক্রম করে স্পেনে পৌঁছাবে। এরপর পর্তুগালের উত্তর-পূর্বাঞ্চলের একটি ছোট অংশেও পূর্ণগ্রহণ দেখা যাবে। এই অঞ্চলে প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ প্রায় সম্পূর্ণ অন্ধকার দেখার সুযোগ পাবেন।

এ ছাড়া পশ্চিম ইউরোপের বড় অংশ, উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু এলাকা, কানাডার অধিকাংশ এলাকা এবং যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের কিছু অংশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

আবহাওয়া অনুকূলে থাকলে বিশ্বের প্রায় ৯৮ কোটি মানুষ সূর্যের অন্তত কিছু অংশ চাঁদের আড়ালে চলে যেতে দেখতে পারেন।

ইউরোপে কোথায় দেখা যাবে?

ইউরোপের বেশিরভাগ এলাকায় সন্ধ্যার দিতে সূর্যাস্তের সময় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। তবে পূর্ণগ্রহণের সবচেয়ে ভালো দৃশ্য দেখা যাবে আইসল্যান্ড ও স্পেনের নির্দিষ্ট অঞ্চল থেকে।

প্যারিসে সূর্যের প্রায় ৯২ শতাংশ, লন্ডনে ৯১ শতাংশ এবং বার্লিনে ৮৫ শতাংশ ঢাকা পড়তে পারে।

sun-1ইউরোপের আরও পূর্বাঞ্চলের অনেক শহরে সূর্য সর্বোচ্চ গ্রহণের পর্যায়ে পৌঁছানোর আগেই অস্ত যাবে। ফলে সেখানকার দর্শকেরা গ্রহণের সবচেয়ে গভীর পর্যায়টি দেখতে পারবেন না।

যুক্তরাষ্ট্র ও কানাডায় কী দেখা যাবে?

যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে না। সেখানে দেখা যাবে আংশিক গ্রহণ।

কানাডার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সেন্ট জনসে সূর্যের প্রায় ৫৩ শতাংশ ঢাকা পড়বে। মন্ট্রিয়লে তা কমে হবে ১৮ শতাংশ এবং টরন্টোতে ৮ শতাংশ।

যুক্তরাষ্ট্রে আলাস্কার কিছু এলাকায় সবচেয়ে বেশি গ্রহণ দেখা যাবে। ফেয়ারব্যাংকসে সূর্যের প্রায় ৩৭ শতাংশ এবং অ্যাঙ্কোরেজে ২৮ শতাংশ ঢাকা পড়বে।

Galchen-Eclipse_2

যুক্তরাষ্ট্রের অন্যান্য এলাকায় এর পরিমাণ আরও কম হবে—মেইনের ব্যাংগোরে প্রায় ২৪ শতাংশ, নিউইয়র্কে ৯ শতাংশ এবং মিশিগানের ডেট্রয়েটে মাত্র ৩ শতাংশ।

কতক্ষণ স্থায়ী হবে পূর্ণগ্রহণ?

গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে পূর্ণগ্রহণ স্থায়ী হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। তবে আপনি পূর্ণগ্রহণের পথের ঠিক কোন স্থানে অবস্থান করছেন, তার ওপর সময়ের তারতম্য হবে।

স্পেনের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের বিভিন্ন স্থান থেকে পূর্ণগ্রহণ দেখার ভালো সুযোগ থাকবে। লিওন, ভায়াদোলিদ, জারাগোজা, তেরুয়েল ও ভ্যালেন্সিয়া শহর পূর্ণগ্রহণের পথের মধ্যে পড়েছে। পূর্ণগ্রহণের পথ উত্তর স্পেনের ওপর দিয়ে অতিক্রম করবে এবং বালিয়ারিক দ্বীপপুঞ্জের কিছু এলাকাতেও এর প্রভাব পড়বে।

sun-2

গ্রিনিচ মান সময় অনুযায়ী স্পেনের উত্তরাঞ্চলে স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ২৭ মিনিটের দিকে পূর্ণ সূর্যগ্রহণ শুরু হবে। তখন সূর্য পশ্চিম আকাশে দিগন্তের কাছাকাছি অবস্থান করবে। জায়গাভেদে সূর্য পুরোপুরি ঢাকা থাকবে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত।

অনলাইনে কীভাবে দেখা যাবে?

নাসা বুধবার সূর্যগ্রহণের সরাসরি সম্প্রচার করবে। যারা পূর্ণগ্রহণের পথে অবস্থান করছেন না, তারাও অনলাইনে এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখতে পারবেন।

পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ কবে?

এর পরের পূর্ণ সূর্যগ্রহণ হবে ২০২৭ সালের ২ আগস্ট। সেটির পূর্ণগ্রহণের পথ স্পেনের দক্ষিণাঞ্চল, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেনের ওপর দিয়ে যাবে। সূত্র: আল জাজিরা।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর