মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাল

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৯:৩৮ এএম

শেয়ার করুন:

বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাল
বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাল

মহাকাশপ্রেমীদের জন্য অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামীকাল ১২ আগস্ট ২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। এ সময় চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে আচ্ছাদিত করবে, ফলে ইউরোপের নির্দিষ্ট কিছু অঞ্চলে দিনের বেলাতেই কয়েক মিনিটের জন্য নেমে আসবে অন্ধকার।

কবে ও কোথায় দৃশ্যমান?

২০২৪ সালের এপ্রিলের পর এটিই পৃথিবী থেকে দৃশ্যমান প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। স্পেনের আইবেরীয় উপদ্বীপে এক শতাব্দীরও বেশি সময় পর আবারও এমন বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা প্রত্যক্ষ করা যাবে।

download

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, গ্রহণের সময় চাঁদ পৃথিবীর তুলনামূলক কাছাকাছি অবস্থানে থাকায় সেটিকে স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় দেখাবে। এর ফলে পূর্ণগ্রাস পর্যায়ও তুলনামূলক দীর্ঘস্থায়ী হবে। 

পূর্ণগ্রাসের পথটি আর্কটিক মহাসাগর থেকে শুরু হয়ে পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড, উত্তর-পূর্ব পর্তুগালের সীমিত এলাকা এবং উত্তর স্পেনের ওপর দিয়ে অতিক্রম করবে। স্পেনের লিওন, বুর্গোস, ভ্যালেন্সিয়া, সারাগোসা ও পালমা শহরে পূর্ণগ্রাস দেখা যাবে। স্থানীয় সময় রাত ৮টা ৩২ থেকে ৮টা ৩৩ মিনিটের মধ্যে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। রাজধানী মাদ্রিদে সূর্যের প্রায় ৯৯ শতাংশ অংশ ঢেকে যাবে। এছাড়া আইসল্যান্ডের রেখিয়াভিক ও ইসাফজোরদুরেও দিনের শেষ ভাগে পূর্ণগ্রাস দৃশ্যমান হবে।

আরও পড়ুন: ১২ আগস্ট বিরল সূর্যগ্রহণ হবে

ইউরোপের অন্যান্য অঞ্চল এবং উত্তর আমেরিকার কিছু অংশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। তবে ভারতীয় উপমহাদেশে ঘটনাটি মধ্যরাতের পর সংঘটিত হওয়ায় বাংলাদেশসহ এ অঞ্চল থেকে সূর্যগ্রহণটি সরাসরি দেখা সম্ভব হবে না।

Galchen-Eclipse

উল্কাবৃষ্টি ও লাইভ সম্প্রচার

এদিকে একই রাতে আকাশে পারসেইড উল্কাবৃষ্টি সর্বোচ্চ সক্রিয় অবস্থায় থাকবে। ফলে যেসব অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে, তারা সূর্যগ্রহণের পাশাপাশি গভীর রাতে উল্কাবৃষ্টির মনোমুগ্ধকর দৃশ্যও উপভোগ করতে পারবেন।

sun

যারা সরাসরি সূর্যগ্রহণ দেখতে পারবেন না, তাদের জন্য ইউরোপীয় মহাকাশ সংস্থা তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সরাসরি সম্প্রচার করবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর